Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদী শহর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত কেন, সাধারণ জনগণ জানতে চায়

    0
    By আড়াইহাজার টাইমস on ২৯/০৭/২০২২ আশেপাশের খবর

    মাধবদী সংবাদদাতাঃ নরসিংদী জেলার মাধবদী শহর আওয়ামী লীগের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হঠাৎ করে কেন স্থগিত করা হয়েছে তা মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক এর কাছে জানতে চায় মাধবদীসহ নরসিংদীর সাধারণ জনগণ। আজ ২৯ জুলাই শুক্রবার বিকেল ৩টায় মাধবদী শহর আওয়ামী লীগের সম্মেলন মাধবদী এস পি ইনষ্টিটিউশন স্কুলের ভিতরের মাঠে হওয়ার কথা ছিল। হঠাৎ করে গত ২৮ জুলাই বিকেলে সোসাল মিডিয়ার মাধ্যমে জানা যায় মাধবদী শহর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। মাধবদী থানা আওয়ামী লীগের প্যাডে মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ও যুগ্ন আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব স্বাক্ষরিত চিঠিতে লেখা রয়েছে অনিবার্য কারণে মাধবদী শহর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হলো। কোন প্রকার কারণ দেখানো হয় নি। এ চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানুষের মাঝে সৃষ্টি হয় নানান জ্বল্পনা কল্পনা তাও প্যাডে আহবায়ক /যুগ্ন আজবায়কের সিল ছিল না। আজ নির্ধারিত সময়ে সম্মেলনে উপস্থিত হয় মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি), মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাকির হোসেন,ও ভিপি হাফেজ, মাধবদী শহর আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াস, কৃষক লীগের খায়রুল ইসলাম খান সহ মাধবদী শহর আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ। সম্মেলন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের হাজারো নেতাকর্মী সম্মেলন স্থানে উপস্থিত হয়ে যখন দেখে সম্মেলন হবে না তখন তারা খুবই মর্মাহত হয়। সম্মেলন স্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দ্যেশ্যে মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ বলেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক মাধবদী শহর আওয়ামী লীগের সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এম.পি), জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ সকলের সাথে যোগাযোগ করে গঠনতন্ত্র অনুযায়ী এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কাউন্সিলর, ডেলিকেট ও ব্যালট পেপার এর ব্যবস্থা করা হয়। কারন ২০১৪ ৬ ডিসেম্বর মাধবদী শহর আওয়ামীলীগের কমিটি সরাসরি কাউন্সিলারদের ভোটে হয়েছিল, ঐ সম্মেলনে সভাপতি প্রার্থী ছিল এডঃ মাহবুবুল আলম নাদীর ভুইয়া ও সালাউদ্দীন আহাম্মেদ, সাধারন সম্পাদক প্রার্থী ছিল হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক ও আনোয়ার কমিশনার, কাউন্সিলারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব সালাউদ্দীন আহাম্মেদ আর সন্ত্রাসীদ্বারা আক্রান্ত হয়ে ঢাকা হাসপাতালে চিকিৎসাদিন থেকে ও বিপুল ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মাধবদী পৌরসভার জনপ্রিয় মেয়র আজহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। সালাউদ্দীন সাহেব আরো বলেন আজ বিকেল ৫টা পর্যন্ত আমরা মাধবদী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে স্হগিদের কোন চিঠি আমরা পাইনি। তাহলে তারা কিসের মাধ্যমে কার ইন্দনে, কোন স্বার্থে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া মাধবদী শহর আওয়ামীলীগের আজকের সম্মেলন মাধবদী থানা কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক উপস্থিত না হয়ে সম্মেলন কে স্থগিত করলো তা সর্বস্তরের জনগণ জানতে চায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে ডাকাত দলের হামলায় গুরুতর আহত ২, ১ জনের অবস্থা আশংকাজনক
    Next Article মাতৃ সেবা জেনারেল হাসপাতালের স্টাফদের উপর সন্ত্রাসী হামলা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.