Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদী তে চলছে কঠোর লকডাউন, জরুরী প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ

    0
    By আড়াইহাজার টাইমস on ০১/০৭/২০২১ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম মাধবদী নরসিংদী সংবাদ দাতা: নরসিংদী জেলার সকল উপজেলা সহ মাধবদী তে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে নরসিংদীর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। তবে আঞ্চলিক সড়কগুলোতে রিকশা, জরুরী পণ্য সরবরাহ ছাড়াও ঢাকা-সিলেট মহসড়কে কিছু ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাক চলাচল করছে। এদিকে মানুষকে ঘরে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলাবাহীনির সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
    এদিকে চলমান লকডাউন বাস্তবায়ন করতে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার নেতৃত্বে দুপুর সাড়ে বিকাল ৩ টা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার কাচাঁ বাজার সহ বিভিন্ন মার্কেট গুলোতে অভিযান চালানো হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মো: রেদওয়ানুল হাসান খন্দকার, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন,মোঃ হায়দার আলী, রাজিব আহাম্মেদ , মাধবদী প্রেস ক্লাবের সাংবাদিকগন ,দলীয় নেতা কর্মি সহ সেনাবাহিনী সদস্য ও আনসার ভিডিপি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
    অভিযান চলাকালিন সময়ে মো: শাহ আলম মিয়া বলেন, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান মহোদয়ের নির্দেশনায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নিয়ে মাঠে রয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি বিজিবি, পুলিশ, অন্যান্য বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়ন করতে সর্বাত্বক দায়িত্ব পালন করছেন। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া মানুষদের বাড়ি ফিরিয়ে দেয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবিধি-নিষেধ প্রতিপালনে কঠোর থাকবে পুলিশ -আইজিপি
    Next Article কঠোর লকডাউনের প্রথম দিনে, কঠোর অবস্থানে প্রশাসন দোকান খোলায় জরিমানা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.