Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাদ্রাসার শৌচাগারে ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনাকে ‘হত্যাকান্ড’ দাবি করে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

    0
    By আড়াইহাজার টাইমস on ০৬/১২/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম নরসিংদী ॥ নরসিংদীর মাধবদীতে মহিলা মাদ্রাসার শৌচাগার থেকে মাইশা আক্তার (১০) নামের এক ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনাকে হত্যাকা- দাবি করে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদীর শেখেরচর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মাইশার পরিবার, এলাকাবাসী ও সামাজিক সংগঠনের কর্মীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
    মানববন্ধনের একপর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করার আহ্বান জানালে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান।
    এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শেখেরচরের কুড়েরপাড়ের জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার শৌচাগারের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাইশা আক্তারকে উদ্ধার করা হয়। ওই অবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইশা আক্তার নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার ভগীরথপুর এলাকার ডাইংশ্রমিক নেছার উদ্দিনের মেয়ে। সে মাদ্রাসায় আবাসিক ছাত্রী হিসেবে থেকে মক্তব দ্বিতীয় শ্রেণিতে পড়ত। মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে দাবি করলেও শরীরে আঘাতের চিহ্ন থাকায় ছাত্রীর স্বজনেরা বলছেন, এটা হত্যাকা-। এর দেড় মাস আগে ১৯ অক্টোবর দুপুরে পাঠদান চলাকালে একই কায়দায় মাদ্রাসাটির আরেকটি শৌচাগার থেকে আফরিন আক্তার (১৬) নামের আরেক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছিল।
    মানববন্ধনে বক্তারা বলেন, মাইশার পরিবার প্রথম থেকেই বলে আসছে, এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। ১০ বছরের একটি শিশু প্রায় ৭ ফুট উঁচুতে ওড়না ও গামছা দিয়ে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এখন আত্মহত্যা বলা হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইশাকে হত্যা করে পুলিশ ও পরিবারকে না জানিয়ে লাশ হাসপাতালে নিয়ে এখন আত্মহত্যার নাটক সাজিয়েছে। দেড় মাস আগে এই মাদ্রাসার আরেকটি শৌচাগার থেকে ১৬ বছরের আরেকজন ছাত্রীর লাশ পাওয়া গিয়েছিল। পরপর এমন ঘটনা ঘটতে থাকায় বোঝা যাচ্ছে, মাদ্রাসাটির ভেতরে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। অন্যথায় আরও বড় পরিসরে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
    মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন বলেন, শিশু মাইশাকে হত্যা করা হয়ে থাকলে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একই মাদ্রাসার শৌচাগার থেকে পরপর দুজন ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনা তাঁকে ব্যথিত করেছে। এ ঘটনায় প্রশাসন ও পুলিশ যেন সঠিক ভূমিকা পালন করে, সে জন্য প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।
    মানববন্ধনে আরও বক্তব্য দেন মাইশার স্বজন আলহাজ্ব মো. শাহাদাত হোসেন,হাজী মোঃ আবুল হোসেন মো. আলম মিয়া, হাজী মো. রোমান মিয়া, মো. বেলায়েত মেম্বার, মোঃ হুসায়ন কবির মো. আল আমিন প্রধান। স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
    জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, মাইশার লাশ উদ্ধারের ঘটনায় মাইশার বাবা নেছার উদ্দিন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। তবে এখনো এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশি তদন্তে যাঁদের নাম আসবে, তাঁদের গ্রেপ্তার করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী
    Next Article নরসিংদীর মাধবদী পৌরসভা পদির্শন করলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মিস্টার কবিনা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.