Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত

    0
    By আড়াইহাজার টাইমস on ১২/০৫/২০২১ জাতীয় সংবাদ

     আড়াইহাজার টাইমস অনলাইন নিউজ ডেস্ক: বুধবার (১২মে) বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর । জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার পবিত্র রমজান মাস ৩০ রোজা পূর্ণ হবে এবং আগামী ১৪ মে শুক্রবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে। শাওয়াল মাসের প্রথমদিন সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, সিনিয়র অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আছাদুর রহমান প্রমুখ।সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, কোথাও শাওয়াল মাসের চাঁদ ওঠেনি তাই শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উৎযাপিত হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleএফ ইলেভেন সঞ্চয় সমিতির উদ্যোগে গরীব অসহায় ও দুস্হদের মাঝে নগদ অর্থ বিতরণ
    Next Article আড়াইহাজারে নিয়ন্ত্রন হাড়িয়ে নসিমন খাঁদে চালক নিহত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    যোগাযোগের নতুন দিগন্ত মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ২৮/১২/২০২২

    সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২২তম সম্মেলনে নতুন কমিটি

    ২৪/১২/২০২২

    আইজিপির দায়িত্ব নিলেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

    ০১/১০/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.