Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    নরসিংদী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ

    0
    By আড়াইহাজার টাইমস on ২৭/০৫/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন প্রতিযোগীতায় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ নরসিংদী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায়, স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে গভর্নিং বডির সদস্য, অধ্যাপক – অধ্যাপিকা, শিক্ষক – শিক্ষিকা ও ছাত্রীরা ২৬মে বৃহস্পতিবার সকালে মাধবদী শহরে এক বিশাল আনন্দ র‌্যালী বের করে। র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হাজী আলাউদ্দীন আল আজাদ, মাধবদী স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান ভূঞা, গভর্নিং বডির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম, গৌতম ঘোষ (কাউন্সিলার), নিরঞ্জন সাহা, মোঃ মাসুদ মিয়া, কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ শাহ্ ফকির, সহকারী প্রধান শিক্ষক মিল্টন কুমার সাহা, হায়দার আলী(কাউন্সিলার) সহ সকল অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকা গন। র‌্যালী শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন অর্জিত এ সাফল্য ধরে রাখার জন্য আরো অধিক পরিশ্রম করে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। মাধবদী গালর্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির তার বক্তব্যে বলেন আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই স্কুল এন্ড কলেজে গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন স্যার কে। যার দিকনির্দেশনায় গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্তিক পরিশ্রমের ফলে আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগামীতেও আমাদের এ সাফল্য ধরে রাখতে চাই। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। জেলায় শ্রেষ্ঠ ও সদর উপজেলা পর্যায়ে বাংলা রচনায় প্রথম স্থান অধিকার করে সুমাইয়া আক্তার লিজা, বাংলা কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে তিন্নী আক্তার, নির্ধারিত বক্তব্যে প্রথম স্থান অধিকার করে সুমাইয়া আক্তার লিজা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরীতে কলেজ হিসেবে প্রথম স্থান অধিকার করে মাধবদী গালর্স স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করে। সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মাধবদী গালর্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির প্রথম স্থান অধিকার করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে পুকুড়ের পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্য
    Next Article রূপগঞ্জে আওয়ামীলীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.