Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    গাংনীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক আল আমিন গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ২২/০৫/২০২১ সারাদেশ

    আড়াইহাজার টাইমস অনলাইন নিউজ ডেস্ক:  মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি।

    মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই সুমন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

    উল্লেখ্য : ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড। ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ন সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। মামলা নং ১২ তাং ১৩-০৫-২০২০ইং।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমিতু হত্যা মামলার আসামিদের কে কোথায়?
    Next Article আড়াইহাজারে অজ্ঞাত লাশ উদ্ধার
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    পুর্বশত্রুতার জেরে নর্থ সাউথ গ্রুপের প্রকল্প পরিচালকের উপর সন্ত্রাসী হামলা

    ২৬/০৯/২০২২

    বন্দরে পরকীয়ার জেরে স্ত্রী পুত্রকে যখম

    ০৯/০৯/২০২২

    মাতৃ সেবা জেনারেল হাসপাতালের স্টাফদের উপর সন্ত্রাসী হামলা

    ৩০/০৭/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.