Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    কিস্তির টাকা চাওয়ায় ব্যাংক কর্মকর্তার বাসায় হামলা, আহত-২

    0
    By আড়াইহাজার টাইমস on ১৬/০৯/২০২১ আড়াইহাজার পৌরসভা

    আড়াইহাজার প্রতিনিধি:আড়াইহাজারে কিস্তির টাকা চাওয়ায় ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করা হয়েছে। ভাংচুর ও লুটপাট কার হয়েছে তার বাসার আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে । এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    জানা গেছে, এন আর বি সি ব্যাংক, আড়াইহাজার শাখা থেকে ব্যবসায়িক খাতে ৩ লাখ টাকা লোন নেন দুবাই প্লাজার ৪র্থ তলায় অবস্থিত জাকির খান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের মালিক জাকির খান, সজীবুল ইসলাম এবং তার মা তাছলিমা আক্তার । তারা কয়েকটি কিস্তির টাকা পরিশোধ না করায় এন আর বি সি ব্যাংক আড়াইহাজার শাখার কর্মকর্তা মনিরুল ইসলাম, ম্যানেজার কচি শিকদার এবং ক্রেডিট অফিসার আজহারুল হক বুধবার দুপুরে জাকির সহ সজীবকে ও তাছিলিমাকে এক সাথে দুবাই প্লাজায় পেয়ে কিস্তি পরিশোধের জন্য তাগিদ দেন। এ সময় তারা উত্তেজিত হয়ে উক্ত মনিরুল ইসলাম কে দেখে নিবে বলে হুমকী প্রদান করে। একই দিন দিবাগত রাতে অভিযুক্তরা ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলামের বাসায় হামলা করে তাকে এবং তার স্ত্রী আয়েশা বানু (৩১) কে মাইরপিটে গুরুতর আহত করে এবং বাসায় ভাংচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে আয়েশা বানু বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleফল বাগানের লাখ টাকার মালামাল চুরি
    Next Article সামাজিক সংগঠন সূখায়ুর বার্ষিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে চালকের হাতপা মুখ বেধেঁ মিশুক অটো ছিনতাই

    ২১/০১/২০২৩

    আড়াইহাজারে ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ীর মৃত্যু নিয়ে রহস্য

    ২৯/১২/২০২২

    আড়াইহাজারে পরিবারের সাথে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

    ২৯/১১/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.