Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে বিদ্যুতের তার জড়িয়ে স্বামী- স্ত্রীর মৃত্যু

    0
    By আড়াইহাজার টাইমস on ২২/০৯/২০২১ কালাপাহাড়িয়া ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি :- নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের তার জড়িয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করছে পুলিশ।
    উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনায় ঘটে।
    নিহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা বৃদ্ধ কাজেম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা বেগম (৫৫)। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। কালাপাহাড়িয় তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আধাপাকা ঘরের ফ্লোরে পানি দিতে সকালে পাশে থাকা নদী থেকে পানি আনার জন্য বৈদ্যুতিক মোটরের তারের সংযোগ দেয়া হয়। ওই সময় বৃদ্ধ কাজেম আলী বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়েন তখন তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তারা স্বামী ও স্ত্রী দুইজনই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করে।
    পুলিশ পরির্দশক আরও জানান, একসাথে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। বিপুল সংখ্যক গ্রামবাসী নিহতদের লাশ দেখতে ভীড় করছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদীতে মরহুম লোকমান হোসেন প্রধান এর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত
    Next Article আড়াইহাজারে চল্লিশোর্ধ নারীর বিষপানে আত্মহত্যা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে মঞ্চনাটকের অনুষ্ঠানে অতিথির নাম ঘোষণা না করার দ্বন্দ্বে কিল ঘুষিতে কৃষকের মৃত্যুর অভিযোগ

    ১০/১১/২০২২

    আড়াইহাজারে প্রবাসির বউ নিয়ে পরকিয়া প্রেমিক উধাও

    ১৮/০৭/২০২২

    আড়াইহাজারে ব্যবসায়িকে কুপিয়ে জখম নগদটাকা লুটের অভিযোগে মামলা

    ০৬/০৭/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.