Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে প্রধানমন্ত্রীর ঈদের উপহার জমি সহ ঘর পেল আরো ৫০ পরিবার

    0
    By আড়াইহাজার টাইমস on ২৬/০৪/২০২২ আড়াইহাজার উপজেলা

    নিজস্ব সংবাদদাতা: সারা দেশের ন্যায় নারায়নগঞ্জের আড়াইহাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য তৈরি প্রধানমন্ত্রীর ঈদের উপহার ৫০টি ঘর উদ্বোধন করেন। আড়াইহাজার উপজেলার ৫০টি পরিবার তৃতীয় পর্যায়ে এবারের ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দকৃত ঘরগুলো আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, বিশেষে অতিথি আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যন রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন বৃন্দ। উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কনফারেন্স শেষে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেয়াহয়।

    প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের এই ঘর হাসি ফুটিয়েছে ভূমিহীন ও গৃহহীন অসহায় অন্যান্য পরিবারগুলোর মুখে। নিজের একটি পাকা-পরিচ্ছন্ন ঘরে থাকার স্বপ্ন পূরণ হয়েছে তাদের নিরাপদ ও মজবুত স্থায়ী ঘর পেয়ে। তৃতীয় পর্যায়ে এবার উপজেলার মাহমুদপুরে ১১ টি, রামচন্দ্রদীতে ৬ টি, চৈতনকান্দায় ৬ টি, হাইজাদি এলাকায় ৬টি ও কামরানির চর এলাকায় ২১ টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
    ইতোমধ্যে নির্মাণ করা ঘরগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপপরিচালক ফাতেমা তুল জান্নাত। এছাড়া জেলা প্রশাসনের মিটিংয়ে আড়াইহাজার উপজেলার ঘরগুলো প্রশংসিত হয়েছে।
    মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ২০২০ সাল থেকে গৃহীত এই উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় এ যাবৎ প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে প্রথমে একক গৃহ নির্মাণের জন্য ১ দশমিক ১৮ একর খাসজমি চিহ্নিত করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা। এ পর্যন্ত আড়াইহাজার উপজেলায় ৩ দশমিক ৪৬ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই জমির মূল্য ৬ কোটি ৬৮ লাখ ৪ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভুমি আরাফাত মোহাম্মদ নোমানের আন্তরিক প্রচেষ্টায় এই সব খাস জমিগুলো উদ্ধার করতে সক্ষম হন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু বলেন; মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের একটি মনুষ ও যাতে গৃহহীন না থাকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধান মন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন।

    আড়াইহাজার উপজেলার ইউএনও মো. রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে যারা ঘর পেয়েছেন তারা স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন। এছাড়াও করোনাকালে এসব দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। একইসঙ্গে কোনো ভূমিহীন, গৃহহীন যেন প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।

    সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান জানান, ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রদান একটি অনন্য দৃষ্টান্ত।নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক বলেন, আড়াইহাজার পৌরসভার কামরানির চর, মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দি এলাকাও হাইজাদী ইউনিয়নের হাইজাদী এলাকায় মোট ৫০ টি পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছে। তিনটি এলাকায় অনেক খাস জমি পতিত অবস্থায় আবার বেদখল হয়ে আছে। সরকারি খাসের জমি অনেকেই দখল করে রেখেছেন। এসব খাস জমি উদ্ধার করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরি করা হয়।

    ঘর বরাদ্ধ পাওয়া পরিবারের লোকজন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তার জন্য দোয়া করি। আওয়ামী লীগ সরকার মানুষের ভালো করছে। আমাগো মাথার গোজার কোনো ঠাঁই ছিল না। ছিল না ঠিকানা। ভাসমান জীবন যাপন করতাম। মাটি ভাড়া নিয়া কত কষ্টে দিন পার করতাছি। শেখ হসিনাকে আল্লাহ ভালো রাখুক। এই দোয়া করি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে এক রাতে দুই বাড়ীতে ডাকাতি,১ জনকে কুপিয়ে জখম
    Next Article মাধবদী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.