Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ আহত অন্তত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের ফাঁকা গুলি বর্ষণ

    0
    By আড়াইহাজার টাইমস on ০২/০১/২০২৩ ব্রহ্মন্দী ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি:আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনা নিয়ন্ত্রনে আনতে ৮ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। আড়াইহাজার থানার আহত ৫ পুলিশ সদস্য ৩ গ্রামবাসি আড়াইহাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন,বাকীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ২ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলার বাহ্মন্দী ইউনিয়নের উজানগোপিন্দি বিনাইরচর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও এলাকাবসী সুত্রে জানাগেছে, শুক্রবার স্থানীয় একটি মাদরাসার ওয়াজ মাহফিলে ছোট বিনাইরচর গ্রামের এক প্রতিবন্ধী ছেলেকে উজানগোপিন্দী গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে গত তিন দিন যাবত ছোট বিনাইরচর এবং উজানগোপিন্দী গ্রামবাসির মধ্যে দফায় দফায় মহড়া ও হুমকী ধমকীর ঘটনা ঘটে আসছিল। উজানগোপিন্দী গ্রামের লোকজন বেশ কয়েকবার রহিম মেম্বারের নেতৃত্বে ছোট বিনাইরচর গ্রামে হামলা করে। এরই ধারাবহিকতায় সোমবার দুপুরে ছোট বিনাইরচর গ্রামের মঞ্জুর কাজীর ছেলে মিথুন স্মার্ট কার্ড আনার জন্য উজানগোপিন্দী উচ্চ বিদ্যালয়ে গেলে সেখানে তাকে মারধর করে উজানগোপিন্দী গ্রামবাসি। ফলে এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন পরষ্পরের উপর চড়াও হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভুলতা গাউছিয়া-বিশনন্দী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি ছোঁড়ার বিয়টি আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার নিশ্চিৎ করেন। ঘটনায় আড়াইহাজার থানার ৫ পুলিশ সদস্য, দৈনিক আমার সংবাদ পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি শাহজাহান কবিরসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য রহিম মেম্বারকে আটক করেছে থানা পুলিশ।

    আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleরূপগঞ্জে শীতার্তদের পাশে ”বন্ধু তোমার পাশে আছি”সংগঠন
    Next Article পরপর ৩বার রাষ্ট্রপতির শিল্প পুরস্কার পেয়েছেন সিআইপি নিজাম উদ্দিন ভুঁইয়া লিটন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ভূয়া ডিবি সদস্য গ্রেফতার

    ২৪/০১/২০২৩

    আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

    ২৩/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.