Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে দলিল লিখকদের কর্মবিরতি

    0
    By আড়াইহাজার টাইমস on ২৯/০৯/২০২১ আড়াইহাজার উপজেলা

    আড়াইহাজার প্রতিনিধি:আড়াইহাজারে দূর্নীতির অভিযোগে উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা সাব রেজিস্ট্রার মো: কাউছার খান তাদের হাতে চিঠি তুলে দেন। বহিষ্কৃতরা হলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, দলিল লেখক মো: সাজ্জাদ পারভেজ, মোঃ জাকারিয়া জাকির, মো: কাজল ঢালী ও আশরাফুল কবির মানিক।
    জেলা রেজিস্ট্রার অফিস সুত্রে জানা গেছে, ২০১৯ সালে তৎকালীন সাব রেজিস্ট্রার সফিউল বারী কর্মরত থাকা কালিন সময়ে একটি হেবা বেল এওয়াজ দলিল রেজিস্ট্রি হয়। এতে ৬ লাখ টাকা সরকার রাজস্ব হারায়। এই ঘটনায় তখন বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি দূর্নীতি দমন কমিশনের নজরে আসে। তখন দুর্নীতি দমন কমিশন আইজিআরকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। আইজিআর একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ঘটনার সত্যতা পেয়ে ২৬ সেপেটম্বর নিবন্ধন অধিদপ্তর ঢাকা বিভাগ এর রেজিস্ট্র অফিস সমুহের পরিদর্শক শেখ মো: আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করেন এবং চিঠি প্রাপ্তর ১৫ দিনের মধ্যে জবাব জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
    আড়াইহাজারের সাব রেজ্রিস্ট্রার মো: কাউছার খান জানান, বুধবার সকাল ১১টায় আমি কর্তৃপক্ষের আদেশ পালন করে অভিযুক্তদের হাতে চিঠি পৌঁেছ দেই। এতে আমার কোন সম্পৃক্ততা নেই। এই ঘটনা আমি যোগদানের অনেক আগে। সরেজমিনে দেখা গেছে, বহিষ্কারের চিঠি হাতে পেয়ে দলিল লিখকরা সাব রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে মিছিল বের করে।
    আড়াইহাজার উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এ সাব রেজিষ্ট্রার কোন দলিল করতে গেলে মোটা অংকের টাকা ঘুষ চায় । আমরা তা না দিতে চাওয়ার কারনে তিনি আমাদের বিরুদ্ধে সরযন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছেন। দলিল লিখক নাসির জানান, ২৮ সেপ্টেম্বর একটি হেবা দািলল করার সময় সাব রেজিস্ট্রার তার সহকারী রাশেদকে দিয়ে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন। এ ভাবে তিনি দলিল লিখকদের হয়রানী করে আসছেন। তার অপসারনের দাবীতে সকল দলিল লিখক কর্মবীরতি পালন করছেন। তরা বলেন যতদিন তার অপসারন না হবে এবং বহিস্কৃত দলিল লিখকদের বহিস্কারাদেশ প্রত্যাহার না হবে ততদিন আমাদের কর্মবীরতি চলবে। এতে করে ভোগান্তিতে পরেছেন উপজেলার জমি ক্রেতা ও বিক্রেতারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে বাবুর নেতৃত্বে বিশাল উন্নয়ন হয়েছে প্রধান মন্ত্রীর জন্মদিনে – শিল্প মন্ত্রী
    Next Article নরসিংদীর আমদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সস্মেলন ২০২১ অনুষ্ঠিত রিপন ভুইয়া সভাপতি লিটন সাধারন সম্পাদক নির্বাচিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.