Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে চার বাড়ীতে ডাকাতি আহত ২

    0
    By আড়াইহাজার টাইমস on ০১/১১/২০২১ ব্রহ্মন্দী ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি:আড়াইহাজারে চার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে ১ ব্যাক্তি এবং অপর ব্যাক্তি দায়ের কোপে গুরুতর আহত হয়েছে। ডাকাত দল নগদ টাকা স্বর্ণালংকার ও দামী মোবাইল ফোন নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার ( ৩১ অক্টোবর) দিবাগত রাত অনুমান ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী এবং ডহর মারুয়াদী গ্রামে।
    গৃহকর্তা সুলপান্দী গ্রামের হাজী আলাউদ্দীন জানান, তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। ঘটনার সময় তার বাড়ীর ক্যাচি গেইটের তালা কেটে এবং পাকা ভবনের দরজা ভেঙ্গে এক দল সশস্ত্র ডাকাত ভিতরে প্রবেশ করে তার ছোট ভাই হাজী দীন মোহাম্মদসহ তার পরিবারের লোকজনদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়। যাওয়ার সময় দীন মোহাম্মদের চাচাতো ভাই আমজাদ ( ২৬) কে কুপিয়ে আহত করে। ডাকাত দল চলে যাওয়ার সময় মুহুর্মুহু ককটেল বিষ্ফোরণ ঘটালে ককটেলের আঘাতে ওই গ্রামের ইছবের ছেলে জয়নাল (২৬) আহত হয়।

    এ সময় ডাকাত বলে চিৎকার চেচামেচি করায় ওই গ্রামের মিন্নত আলী এবং তার ভাই আমজাদ (২৭) ডাকাত দলের সামনে পড়লে ডাকাত দল তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ঘরেও ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় ডাকাত দল মিন্নতআলীর ঘর থেকে নগদ ১ লাখ ২২ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে তার ভাই আমজাদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ১২ হাজার টাকা, ৮ আনা ওজনের স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেট নিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে ডাকাত দল পালিয়ে যায়। রাত ৩টার দিকে একই ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুল্লাহর টিনসশেড ভবনের ক্যাচি গেইটের তালা ভেঙ্গে ও শয়ণকক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরেকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত পা বেঁধে নগদ ২৫ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়। এক রাতে চার বাড়ীতে ডাকাতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

    আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, আলাউদ্দীনের বাড়ীর ডাকাতির ঘটনায় পুলিশ তদন্ত করছে। অন্য ঘটনা গুলোর সম্পর্কে কোন অভিযোগ পাওয়া যায়নি। ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleঘোড়াশাল পৌরসভা নির্বিচনে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত
    Next Article রূপগঞ্জে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্ততি নিচ্ছে প্রশাসন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ভূয়া ডিবি সদস্য গ্রেফতার

    ২৪/০১/২০২৩

    আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

    ২৩/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.