Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ীর মৃত্যু নিয়ে রহস্য

    0
    By আড়াইহাজার টাইমস on ২৯/১২/২০২২ আড়াইহাজার পৌরসভা

    আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে শাহাদাত (২০) নামে এক ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ২৯ ডিসেম্ব বৃহষ্পতিবার সকালে প্রতিবেশীরা তার শোবার ঘর থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শাহাদাত উপজেলার আলিসাদী গ্রামের সাফিজউদ্দীনের ছেলে এবং আড়াইহাজার বড় দিঘিরপাড় এলাকার আবুল বাসারের বাড়ীর ভাড়াটিয়া।

    এলাকাবাসী জানায় , নিহত শাহাদাত আড়াইহাজার বাজারে অবস্থিত খসরুর বালুর মাঠে হকার্স মার্কেটের একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। বৃহষ্পতিবার সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকির পরও তার কোন সাড়া পায়নি পডাশেে কক্ষের ভাড়াটিয়ারা। ফলে পাশের কক্ষের লোকজন তাদের কক্ষের পার্টিশন বেয়ে তার শোবার ঘর থেকে তাকে ধন্যার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করায় পুলিশ কে সংবাদ না দিয়ে দ্রুত তারা লাশ তার বাড়ীতে পাঠিয়ে দেয়।
    পরে সংবাদ পেয়ে আড়াইহাজার থানার এস আই নূর এ আলম নিহতের বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
    তিনি জানান লাশের গলায় কোন চিহ্ন না থাকলেও ঘাড়ের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ের আঙ্গুলে রক্তের দাগ রয়েছে। ফলে নিহতের মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আড়াইহাজারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    এস আই নূর এ আলম আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleজমকালো আয়োজনে ‘টুডে টাইমস’এর ৮ম বার্ষিকী পালন
    Next Article আড়াইহাজারে কৃষকের ৫টি গরু চুরি
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে চালকের হাতপা মুখ বেধেঁ মিশুক অটো ছিনতাই

    ২১/০১/২০২৩

    আড়াইহাজারে পরিবারের সাথে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

    ২৯/১১/২০২২

    সম্পত্তি আত্মসাতের উদ্যেশ্য ২০ বছর পর তালাকপ্রাপ্ত স্ত্রীর স্বামীর বাড়িতে অবস্থান

    ১৩/০৯/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.