Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে RAB-11 এর অভিযানে নারী সহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/১২/২০২২ আড়াইহাজার উপজেলা

    আড়াইহাজার প্রতিনিধি:র‌্যাব-১১ এর অভিযানে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ ৬ মাক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২ জন নারী মাদক ব্যবসয়ী রয়েছে। তাদেরকে শনিবার সকালে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয় ।র‌্যাব- ১১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিৎ করেন।
    গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার মুরাদনগর থানার এলখাল গ্রামের আক্কাস আলীর ছেলে নুরমোহাম্মদ (৩৭), বি বাড়িয়া জেলার নাসিরনগর থানার কুড়িঘর এলাকার মৃত শহেদ মিয়ার ছেলে মোঃ মনির (৪২), কিলোরগঞ্জ জেলার ইটনা থানার বড় হাতকুবিলা এলাকার কামাল মিয়ার ছেলে মোঃ জিসান (২২), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার কালুআই্ গ্রামের মৃত শাহ আলমের ছেলে মোঃ নাহিদ (২০), বি বাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার মৃত ইকবাল হোসেনের স্ত্রী মোসাঃ নাসিমা বেগম (৩০) এবং একই জেলার কসবা থানার আকাবপুর এলাকার মৃত নূর আলমের মেয়ে জোসনা বেগম (৩৫)।
    র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
    তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে কৃষকের ৫টি গরু চুরি
    Next Article রূপগঞ্জে শীতার্তদের পাশে ”বন্ধু তোমার পাশে আছি”সংগঠন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.