Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আজ শহীদ আশিকুর রহমান পাভেল সহ তার ৩ বন্ধুর ৬ষ্ঠ সাহাদাৎ বার্ষিকী পালিত

    0
    By আড়াইহাজার টাইমস on ১৭/০৮/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম: আজ শহীদ আশিকুর রহমান পাভেল সহ তার ৩ বন্ধুর ৬ষ্ঠ সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভগীরথপুর আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। মাদরাসায় কোরআন খতম, মসজিদে দোয়া মাহফিল, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা এবং এলাকার এতিম, বিধবা ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আই এর ধর্মীয় আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন শাইখুল হাদিস আল্লামা মুফতি মোঃ ওসমান গনী ছালেহী । বিশেষ মেহমান হিসাবে উপস্হিত ছিলেন ক্বারী মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান। সভায় সভাপতিত্ব করবেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আঃ মোমেন মোল্লা। এসময় অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন শহীদ আশিকুর রহমান পাভেলের দাদা লাল মিয়া মোল্লা, রমনী গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দীন ভুইয়া লিটন সি,আই,পি,গোল্ডেন ডাইং এর এম,ডি মনির হোসেন ভুইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হাজী কাজিমউদ্দীন, আলহাজ্ব কাউয়ুম মোল্লা,মাধবদী কলেজের সাবেক ভিপি হাফিজুর রহমান, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি ও আল-আমীন ফেব্রিক্স এর স্বত্বাধিকারীরা মোহাম্মদ আল-আমীন রহমান, সময়ের বাতিঘরের সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন ,
    ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের
    প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন,সমাজ সেবক হাজী রোমান,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তী বর্গ।
    উল্লেখ্য যে ২০১৬ সালের ১৭ আগস্ট মাধবদীর বিশিষ্ট শিল্পপতি এম এম কে ডাইং, প্রিন্টি এন্ড ফিনিসিং মিলসের মালিক আব্দুল মোমেন মোল্লার একমাত্র পুত্র আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন, তুষারসহ ঢাকা থেকে মাধবদী আসার পথে পুরিন্দা আসার পর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি রাস্তার পাশে পানিতে পরে যায়। পরে দূর্ঘটনা কবলিত স্থান থেকে সবাইকে মৃত উদ্ধার করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Next Article আড়াইহাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যানের অবৈধ গরুর হাট, জানতে চাইলে সাংবাদিককে হুমকী
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.