Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে রাত নামলেই আতংক

    0
    By আড়াইহাজার টাইমস on ১০/১১/২০২৪ Uncategorized

    নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা, রাত নামলেই আতংক ছড়িয়ে পড়ে এই জনপদে। শীতের শুরুতে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় শংকায় রাত পার করছে এই জনপদের মানুষ। পথ ছিনতাই , বাসাবাড়িতে চুরি,ডাকাতি, টাকা পয়সা স্বর্ণালংকার লুট, ব্যাটরী চালিত রিক্সা,অটোরিক্সা ছিনতাই সহ নানা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে আড়াইহাজার।

    ডাকাতদলের সদস্যরা পুলিশী তল্লাশী এড়াতে নানান পেশার পরিচয়ে , রাতে পিকআপ প্রাইভেটকার নিয়ে বেড় হয়। কেউ সব্জি করবারী, কেউ জরুরী প্রয়োজনের অজুহাতে বেড় হয়ে সুযোগ বুঝে ডাকাতি সংগঠিত করে নিরাপদে ফিরে যায়। এ কাজের সাথে বেশ কিছু কমবয়সী ছেলেদের ব্যাবহার করা হয়, তাদের মাদকে আসক্ত করে ডাকিতিতে বাধ্য করে চক্রের সদস্যরা।

    প্রতিদিন চাকুরী,ব্যাবসা সহ নানান কাজে, বিপুল সংখক মানুষ উপজেলা সদরে যাতায়াত করে থাকে। নিন্ম ও মাধ্যম আয়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ব্যাটারী চালিত অটো রিক্সা। অটোরিক্সার ব্যাটরীর চাহিদা ও ভালো মুল্য পাওয়ায় অটোরিক্সাকে টার্গেট করে পথ ছিনতাইকারী চক্রের সদস্যরা ।সন্ধা নামলেই সক্রিয় হয়ে উঠে তারা, উপজেলার বেশ কয়েকটি স্থানকে টার্গেট করে রাস্তায় নামে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা ।

    উপজেলা সদরে যতায়াতের সংযুক্ত সড়কগুলির বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অপরাধী চক্র সুযোগ বুঝে অটোরিক্সার যাত্রী ও চালককে হাতপা বেধে অটো রিক্সা সহ সর্বস্ব ছিনিয়ে নেয়।

    আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের শিবপুর ব্রিজ, পাগাইল্লার বাড়ির মোড়, ইলুমদি মোড়, আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি কবরস্থান, চালার চড় সড়ক, দয়াকান্দা- উচিৎপুরা সড়ক। বগাদী-কল্যানদী সড়ক,খাসের কান্দী-গহরদী সড়ক, সুলতানসাদী-উচিৎপুরা সড়ক, খাগকন্দা মনিরহোসেন মাদ্রাসা মোড়,

    আড়াইহাজার-খড়িয়া সড়ক, মোল্লারচড়-উলুকান্দী সড়ক, লেঙ্গুরদী ইটখোলা সংলগ্ন সড়ক সহ আঞ্চলিক সড়কগুলিতে পথ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

    এ চক্রকে ঘিরে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়েনের মরুয়াদী ফাউসায় গড়ে উঠেছে চোরাই অটো রিক্সা বেচাকেনার দোকান।কথিত আছে এখানে অটো রিক্সা আসা মাত্রই, ব্যাটরী পরিবর্তন, বডির রং বদল হয় চোখের পলকে। বোল পাল্টানোর ব্যাবসা জমজমাট এখানে, অতীতে পুলিশের অভিযানে এসব অবৈধ ব্যাবসায়ীদের আটক করলেও জামিনে ছাড়া পেয়ে পুর্বের পেশায় বহাল তবিয়তে তারা ।

    গ্রামে গ্রামে পাহাড়ার ব্যাবস্থা,ডাকাতির স্থান সমুহ চিহ্নিত করে পুলিশী তৎপরতা জোরদার, রাতে চলাচলকারী গাড়ী সমুহে জোড় তল্লাশী সহ জনসচেতনতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং জোরদার করতে পারলে স্বস্থি ফিরবে জনমনে।

    চ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleকোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল
    Next Article Fear when the night falls at Araihazar
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.