Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে র‌্যাব ১১ এর হাতে ৮ ডাকাত গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ১২/০১/২০২৩ আড়াইহাজার উপজেলা

    টাইমস রিপোর্ট: আড়াইহাজারে র‌্যাব ১১ এর সদস্যরা মদনগঞ্জ টু নরসিংদী সড়কের ব্রহ্মন্দী খেজুর তলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৮ ডাকাতকে গ্রেফতার করে। বুধবার ( ৬ জানুয়ারী) বিকেলে তাদেরকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-১১ এর ডি এ ডি বিজেও মোঃ বাহারউদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা দয়ের করেছেন।

    মামলার এজাহার থেকে জানা যায় যে, ওই সময় র‌্যাব ১১ এর একটি টহল দল আড়াইহাজার পায়রা চত্তর এলাকায় অবস্থান কালে গোপনে সংবাদ পান যে, উল্লেখিত স্থানে একদল সশস্ত্র ডাকাত আশে পাশের কোথাও বা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ অবস্থায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, সুজন মিয়া (২৫),আব্দুল হাই (৩৫), আওলাদ হোসেন (২৫), ইমরান ওরফে ইমন (২২), আল আমিন (২৪), নুর ইসলাম (৩৮), মোঃ বকুল (৩২) এবং মোঃ ফয়সাল (২০)। তারা আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার বাসিন্দা এবং পেশাদার সংঘবদ্ধ ডাকাত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু ধারালো ও ভোতা অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহজাজারে চোলাই মদ সহ নারী পুরুষ গ্রেফতার
    Next Article আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.