Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    পরপর ৩বার রাষ্ট্রপতির শিল্প পুরস্কার পেয়েছেন সিআইপি নিজাম উদ্দিন ভুঁইয়া লিটন

    0
    By আড়াইহাজার টাইমস on ০৫/০১/২০২৩ আশেপাশের খবর

    মাধবদী সংবাদ দাতাঃ শিল্প খাতে বিশেষ অবদানের জন্য শিল্প মন্ত্রনালয় ঘোষিত রাষ্ট্রপতির শিল্প পুরস্কার ২০২০ এর জন্য নির্বাচিত হয়েছেন সিআইপি আলহাজ্ব নিজাম উদ্দিন ভুঁইয়া লিটন। আজ সকাল ১১ টায় তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ন সাহেবের কাছ থেকে রাষ্ট্রপতির শিল্প পুরুষ্কার গ্রহন করেছেন, এসময় উপস্হিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহাম্মেদ মজুমদার এম,পি , এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিমউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রনালয়ের সচিব জনাবা সুলতানা।
    নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামের সন্তান হচ্ছেন সিই পি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন ভুঁইয়া লিটন রমনী গ্রুপের চেয়ারম্যানও সহযোগী প্রতিষ্ঠান মাধবদী ডাইং এন্ড ফিনিশিং মিলস লিঃ এর ব্যাবস্হাপনা পরিচালক,
    জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রচলিত রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারের পাশাপাশি গতবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দেশে প্রথমবারের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দিয়েছিলেন শিল্প মন্ত্রণালয়। এ ছাড়াও তিনি পর পর ৩ বার রানিং সি,আই,পি।
    রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতেও তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান।
    তিনি আরও জানান, শিল্প খাতে বিশেষ ভুমিকা পালনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করে ইতোমধ্যে তাঁর সফরসঙ্গী হিসেবে জাপান, সৌদি আরব ও দিল্লীতে রাষ্ট্রীয় সফর করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ আহত অন্তত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের ফাঁকা গুলি বর্ষণ
    Next Article বন্দর থানা যুব সংহতি সভাপতি ফারুক হোসেনের উদ্যােগে বিশাল শো ডাউন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.