Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে স্কুল ছাত্রী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী ৫ম দিনে র‌্যাব ১১ হাতে অপহৃতাউদ্ধার আসামী গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ১৫/১১/২০২২ সাতগ্রাম ইউনিয়ন

    আড়াইহাজর প্রতিনিধি: আড়াইহাজারে স্কুল ছাত্রী অপহরণ ও মুক্তিপণ দাবীর ৫ম দিনে সোমবার রাতে  র‌্যাব-১১ এর সদস্যরা ফতুল্লা এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় সোপর্দ করেছে। অপহৃতা আনিকা খন্দকার (১৫) আড়াইহাজারের কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং পাঁচবাড়িয়া গ্রামের কে এম আহাদের মেয়ে।

    মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ওই ছাত্রীকে গত ১০ নভেম্বর দুপুরে স্কুলে যাবার সময় স্কুল সংলগ্ন ঢাকা- সিলেট মহাসড়ক থেকে বল পূর্বক অপহরণ করে নিয়ে যায় হাসানুর রহমান সুজন (১৯) নামে এক যুবক। সে রংপুর জেলার সদর উপজেলার সাহেবগঞ্জ পাঠানটারী গ্রামের ইকরামুল হকের ছেলে। সে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় অবস্থিত নিক্সন সান্ট গার্মেন্স এ চাকুরী করে বলে সাংবাদিকদেরকে জানায়। অপহরণের পর পর অপহরণকারী অপহৃতার মা খন্দকার ফাতেমার মুঠোফোনে কল দিয়ে আনিকা খন্দকারকে অপহরণের কথা স্বীকার করে তার কাছে নগদ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অপহৃতার পিতা কে এম আহাদ এ বিষয়ে একই সঙ্গে আড়াইহাজার থানায় ও র‌্যাব-১১ কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে র‌্যাব সদস্যরা  তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিম ও আসামীর অবস্থান সম্পর্কে নিশ্চিৎ হন। সোমবার রাত সাড়ে ৯ টায় র‌্যাব -১১ এর টহল কমান্ডার এস আই অনিক ব্যানাজীর্র নেতৃত্বে ফতুল্লার হাজীগঞ্জের মোঃ শাহজাহান আলীর ভাড়া বাড়ীর ৫ম তলার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা আড়ালে থেকে অপহৃতার মাকে প্রথমে মুক্তিপণের জন্য নগদ ৫ লাখ টাকা দিয়ে ওই কক্ষে পাঠান। পরে কৌশলে র‌্যাব সদস্যরা ওই কক্ষ থেকে অপহৃতা আনিকাকে উদ্ধার ও অভিযুক্ত সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
    অভিযুক্ত সুজন সাংবাদিকদেরকে জানায়, অপহরণের পর থেকে চারদিন আনিকা তার হেফাজতেই ছিল । এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী সুজনকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
    Next Article আড়াইহাজারে ব্রাহ্মনদী ইউনিয়ন বিএনপির প্রস্ততি সভা ও আনন্দ মিছিল
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে বাস ও পিকআপের মুখামুখি সংঘর্ষে নিহত ১

    ১৯/০১/২০২৩

    আড়াইহাজারে বাস-লেগুনার মুখোমুখী সংঘর্ষে চালক সহ নিহত ২

    ২৮/১০/২০২২

    আড়াইহাজারের টেকপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা

    ০৪/০৬/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.