Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    চলতি মাসেই নারায়ণগঞ্জ জেলা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/১০/২০২২ আশেপাশের খবর

    টাইমস অনলাইন রিপোর্ট: ৩১ (অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা সমিতির কাউন্সিল নির্বাচন সংক্রান্ত প্রাথমিক সভা ঢাকা বিজয়নগরস্থ হোটেল ৭১ এ অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ৫টি আসন থেকে ৫ বিশিষ্ট ব্যাক্তিকে কমিশনার হিসেবে নির্বাচন করা হয়।নারায়ণগঞ্জ-১ আসন থেকে লায়ন মোজাম্মেল হক ভূইয়া, নারায়ণগঞ্জ-২ আসন থেকে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও সুপ্রিমকোর্টের সহকারী অ্যার্টনি জেনারেল এডভোকেট সাহিদা বেগম, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে এস.এম জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা সমিতির ২০২২-২০২৪ কার্যনির্বহী কমিটি গঠন করতে নির্ধারিত তারিখের জন্য কাউন্সিল সভা ডাকা হয়। ৫সদস্য নির্বাচন কমিশনের মধ্যে থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন। সমিতির গঠনতন্ত্র মোতাবেক ৭ শতাধিক সদস্যদের মধ্যে থেকে ১৩৫ জন আগ্রহী ও মনোনিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচন কমিশন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ২৬ নভেম্বর’ ২০২২ ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। তার আগে জেলা সমমিতির অফিসে গত সেপ্টেম্বর মাসে ৩ টি কার্যনির্বাহী সভায়  সর্বসম্মতিক্রমে এই নির্বাচন কমিশন গঠন করা হয়। উল্লেখ ২০১৪ সালে জেলা সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৭ সালে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে প্রধান নির্বাচন কমিশন হিসেবে সাবেক এমপি, সাবেক সচিব এস.এম আকরাম ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দায়িত্ব পালন করেন। দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ২০১৯ সালে জাতীয় প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশন সাবেক এমপি, সাবেক সেনাপ্রধান কে.এম শফিউল্লাহ (বীরউত্তম) ও সুপ্রীমকোর্টের আইনজীবি এডভোকেট কাজী সাজোয়ার হোসেন দায়িত্ব পালন করেন। গঠনতন্ত্র অনুযায়ী তৃতীয় কার্যনির্বাহীর পর থেকে ৪র্থ কার্যনির্বাহী কমিটি গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বর্তমানে সমিতির সভাপতি নারায়ণগঞ্জ-১ আসনের পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি ও সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয় দায়িত্ব পালন করছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠিত
    Next Article আড়াইহাজারে যৌতুকের জন্য স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগে স্বামী আটক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.