Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মৃত্যুদন্ডের রায় ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ধর্ষণপূর্বক হত্যা মামলার আসামী RAB-11র হাতে গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ৩০/১০/২০২২ ফতেপুর ইউনিয়ন

    টাইমস রিপোর্ট: RAB প্রতিষ্ঠা লগ্ন থেকে চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকান্ডের পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২৮ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানাধীন বগাদী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী নবী হোসেন (৩৭), পিতা- জায়েদ আলী, সাং- বগাদী, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ণগঞ্জ’কে বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় প্রদানের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
    ২০১০ সালের ১লা জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং গলায় রুমাল পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে গ্রেফতারকৃত মৃত্যুদন্ড আদেশ প্রাপ্ত আসামি। নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো আসামী নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আসামী নবী হোসেনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Article১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আড়াইহাজারে আতাউর রহমান আঙ্গুর নেতৃত্বাধীন আড়াইহাজার পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
    Next Article আড়াইহাজারে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে চার জুয়ারীকে কোর্টে প্রেরণ

    ০৮/১১/২০২২

    আড়াইহাজারে ১৪ কেজি গাজাঁ সহ আটক ১

    ০৪/১০/২০২২

    আড়াইহাজারে ডাকাত দলের হামলায় গুরুতর আহত ২, ১ জনের অবস্থা আশংকাজনক

    ২৮/০৭/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.