Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীর চরভাসানিয়া হইতে বোমা তৈরির সরঞ্জাম সহ বোমা আক্তার কে গ্রেফতার করেছে RAB- ১১

    0
    By আড়াইহাজার টাইমস on ২৬/১০/২০২২ আশেপাশের খবর

    মাধবদী(নরসিংদী)প্রতিনিধি। মাধবদীর চরভাসানিয়া হইতে বোমা তৈরির সরঞ্জাম সহ বোমা আক্তার কে গ্রেফতার করেছে র্্যাব ১১।
    নরসিংদী জেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া গ্রাম হইতে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আক্তার ওরফে বোমাবাজ আক্তার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র‌্যাব- ১১।
    ক্যাম্প কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।
    এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ অক্টোবর) র‌্যাব- ১১ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার চরভাসানিয়া গ্রামের টেঁটা সন্ত্রাসী ও বোমাবাজ আক্তার (৪০) ওরফে বোমা আক্তারকে তার বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরির সময় হাতেনাতে গ্রেপ্তার করেন।
    এ সময় তার কাছ থেকে বোমা তৈরির কাজে ব্যবহৃত গানপাউডার ৫০০ গ্রাম, কাঁচভাংগা ৫৫০ গ্রাম, সাদা ও লাল কস্টেপে মোড়ানো তৈরিকৃত তাজা পাঁচটি ককটেল, শটগানের কার্তুজ একটি ও বেশ কিছু টেঁটা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত আক্তার মাধবদী ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও বোমা আক্তার নামে পরিচিত। গ্রেপ্তারকৃত আক্তারকে মাধবদী থানা বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাধবদী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদীর মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ ধারায় ছয় জেলেকে আটক করেছে নৌ পুলিশ
    Next Article জাতীয় শিক্ষক দিবসে আড়াইহাজারে পথসভা ও শোভাযাত্রা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.