Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    অন্তসত্ত্বা নারীকে আঘাতপ্রাপ্ত করায় বন্দর থানার এসআই হাসানের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

    0
    By আড়াইহাজার টাইমস on ২০/১০/২০২২ আশেপাশের খবর

    স্টাফ রিপোর্টার ঃ বন্দর থানার এসআই হাসানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী চার মাসের অন্তসত্ত্বা এক নারী।
    লিখিত অভিযোগে প্রকাশ বন্দর থানাধীন নামাপাড়া স্কুল রোডের নুরুল হক সরকারের অন্তসত্ত্বা মেয়ে বিলকিস আরা রিভাকে বন্দর থানা পুলিশের এসআই হাসান অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় চার মাসের গর্ভবতী বিলকিস মাটির গর্তে পড়ে পেটে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। ঘটনার সময় বিলকিসের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে এসআই হাসান আরও ক্ষীপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বিলকিসসহ তার স্বামী মামুনকে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেল খাটানোর হুমকী দিয়ে চলে যায়। পরে পেটে ব্যথাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয় ভুক্তভোগী নারী।

    ঘটনার বিবরণের জানা যায়, ১৯ অক্টোবর বেলা ১১টার সময় প্রতিবেশী আত্মীয় মৃত আনোয়ার হোসেনের ছেলে ইমন সরকারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় বিলকিস আরা রিভার। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ইমন সরকার (২৬) বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে দুপুর আড়াইটার সময় এসআই হাসান ও অপর একজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে তদন্তের জন্য উপস্থিত হন। এ সময় উপস্থিত লোকজনের সাথে কথাবার্তার সময় কিছু দুরে বিলকিসের ছোট বোন রাত্রি মোবাইল ফোনে ভিডিও কলে তার স্বামীর সাথে কথা বলছিল এমন সময় পুলিশ রাত্রিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করলে বিলকিস গালিগালাজ করতে মানা করায় এসআই হাসান আরও ক্ষীপ্ত হয়ে অশালীন মন্তব্য করে এক পর্যায়ে উত্তেজিত হয়ে চার মাসের গর্ভবতী বিলকিস আরা রিভাকে ধাক্কা দিয়ে ইয়াসমীন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ের বেজমেন্টের মাটির গর্তে ফেলে দেয়। গর্তে পরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হয় বিলকিস।

    এই ঘটনায় পুলিশের এহেন কর্মকান্ডে এলাকার লোকজনসহ ভুক্তভোগী পরিবার চরম ক্ষোভ প্রকাশ করে ধিক্কার জানায়। বিলকিস আরা আহত অবস্থায় উদ্ধার হয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় চিকিৎসা নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের কারেন। লিখিত অভিযোগে এসআই হাসানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি হাসানের হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় সময় পার করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে ২ ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার
    Next Article আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ৩
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.