Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাচাঁমাল ব্যবসায়ীর মৃত্যু

    0
    By আড়াইহাজার টাইমস on ০৭/১০/২০২২ মাহমুদপুর ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি:  আড়াইহাজারে সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাাঁচামাল ব্যবসায়ি মোমেন মিয়া (৩২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজউদ্দিনের ছেলে এবং শালমদী বাজারের নিয়মিত কাঁচামাল ব্যবসায়ি ।  শুক্রবার ভোর ৪টার দিকে আড়াইহাজার-গাউছিয়া সড়কের ঝাউগড়া নামক স্থানে এ ঘটনা ঘটে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে মোমেন মিয়া একটি অটো রিকশা যোগে গাউছিয়াতে কাঁচামালের জন্য যাচ্ছিলেন। ঝাউগড়া নামক স্থানে রাস্তায় বাঁশ ফেলে একদল সশস্ত্র ছিনতাইকারী তার গাড়ীর গতি রোধ করে গাড়িটি থামাতে বাধ্য করে। এ সময় মোমেন ও তার চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা মোমেন মিয়াকে ধরে ফেলে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে ঘটনাস্থলেই হত্যা করে তার সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়ি চালকের ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে মোমনের লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন এবং কিছুক্ষণ পর পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

    নিহত মোমেনের ভাগিনা ইব্রাহিম জানান, আমার মামা কাঁচা মাল আনার জন্য গাউছিয়া যাচ্ছিলেন। ভোর ৪টার তারা রাস্তায় ডাকাত কৃর্তক মামা মোমেনের আক্রান্ত হওয়ার সংবাদ পান। সঙ্গে সঙ্গে তারা ঘটনা স্থলে এসে মোমেনের লাশ পড়ে থাকতে দেখেন। নিহত মোমেন মিয়া ৩ পুত্র সন্তানের পিতা বলে জানান ইব্রাহিম।

    মাহমুদপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ আমান জানান, মোমেন তার পরিচিত। তিনি শালমদী বাজারের নিয়মিত কাঁচা মালের ব্যবসায়ি। তিনি জড়িত ছিনতাইকারীদেরকে চিহ্নিত করে এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিৎ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

    আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আসামীদেরকে আইনের আওতায় আনা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে চোরাই মটরসাইকেল সহ চক্রের দুই সদস্য আটক
    Next Article আড়াইহাজারে স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগে প্রধান অভিযুক্ত আটক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে সিমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষর হামলায় নিহত ১

    ০৮/০১/২০২৩

    আড়াইহাজরের সাংসদ নজরুল ইসলাম বাবু (এমপি)র সাথে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামালীগের নবনির্বাচিত কমিটির নেতৃবন্দের শুভেচ্ছা বিনিময়

    ১১/১২/২০২২

    আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফর আলী ভূঁইয়া সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন পু:ন নির্বাচত

    ০৫/১২/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.