Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যানের অবৈধ গরুর হাট, জানতে চাইলে সাংবাদিককে হুমকী

    0
    By আড়াইহাজার টাইমস on ১৮/০৮/২০২২ খাগকান্দা ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি:
    আড়াইহাজারে উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার মাদরাসা মাঠে অবৈধ পশুর হাট বসিয়েছেন। কোন প্রকার পূর্বানুমুতি ছাড়াই উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী মাদ্রাসা মাঠে স্থায়ী ভাবে প্রতি বৃহষ্পতিবার পশুর হাট বসাচ্ছিলেন তিনি। গত গত ২৮ জুলাই বৃহস্পতিবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে অবহিত তরা হলে তিনি গত ৪ আগষ্ট
    ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে হাট বন্ধ করে দেন। প্রশাসনের  নিষেধাজ্ঞা উপেক্ষা করে  এখনো বসছে সেই হাট। বৃহষ্পতিবার (১৮ আগষ্ট) সরেজমিনে গিয়ে এ রকম চিত্রই দেখা গেছে। এ ব্যাপারে তথ্য সংগ্রহকালে উপজেলা উপজেলার চেয়ারম্যান তথ্যসংগ্রহকারী সাংবাদিককে ফোন করে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নিবেন বলে হুমকী দেন।

    কদমতলী মাদ্রাসার প্রিন্সিপাল পরিচয়দানকারী মনির হোসেনের সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি উপজেলা চেয়ারম্যান হেলো সরকার জানেন।

    এর সামান্য সময় পরেই রোকনউদ্দিন গার্লস কলেজের প্রভাষক রুহুল আমিন রতন তার তার ব্যবহৃত মুঠো ফোন থেকে কল দিয়ে যায়াযায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানাকে বলেন যে, আপনি উপজেলা চেয়ারম্যনের সাথে কথা বলেন। তখন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার ফোন ধরেই কথা বলার কোন সুযোগ না দিয়ে ইচ্ছামত অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন এবং তিনি বলেন, আমি হ্যালো সরকার, আমি কি করতে পারি জানিস? তিনি সাংবাদিকদেরকে দেখে নিবেন বলে হুমকী প্রদান করেন।

    বিষয়টি নিয়ে উপজলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এ গরুর হাটের ব্যাপারে এখনো পর্যন্ত সরকারী ভাবে লিখিত কোন অনুমতি নাই।

    এ ব্যাপারে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সদস্যরা তাৎক্ষণিক ভাবে জরুরী সভা ডেকে এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআজ শহীদ আশিকুর রহমান পাভেল সহ তার ৩ বন্ধুর ৬ষ্ঠ সাহাদাৎ বার্ষিকী পালিত
    Next Article মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগের১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে ২ লাখ টাকা চাঁদা দাবি না দেয়ায় বসত ঘরে তালা মহিলাকে পিটিয়ে জখম

    ০৪/০৯/২০২২

    আড়াইহাজারে প্রতিহিংসাপরায়ণ হয়ে মাছ হত্যা

    ২৩/০৩/২০২২

    অকালে চলে গেলেন কাজী আনোয়ার হোসেন

    ০৩/০২/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.