Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    সংবাদ প্রকাশের পর মাধবদী থানার ওসি রকিবুজ্জামানের নেতৃত্বে গ্রীন হলিডে পার্কে অভিযান

    0
    By আড়াইহাজার টাইমস on ১৯/০৭/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম ঃ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের নেতৃত্বে নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনুয়নের পাথরপাড়া গ্রামে অবস্থিত গ্রীন হলিডে পার্কে অভিযান পরিচালনা করেন। গত ১৯ জুলাই অভিযান পরিচালনা করে সাউন্ড বক্স, জেনারেটর ও চেয়ার জব্দ করেন মাধবদী থানা পুলিশ। এসময় পার্ক কর্তৃপক্ষ টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রশাসান অভিযান পরিচালনা করায় খুশি এলাকাবাসী। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানসহ নরসিংদী জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

    উল্লেখ্য নরসিংদীর মাধবদী পাথরপাড়া গ্রামের ভিতর ছোট্ট পরিসরে কিছুদিন পূর্বে গড়ে উঠেছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ সাজনের মালিকানাধীন গ্রীন হলিডে পার্ক। যেখান থেকে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ঈদসহ বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে উচ্চ সাউন্ডে অশ্লীল গান বাজিয়ে নারীদের নাচিয়ে দর্শক মাতানোর নামে যৌনতা ছড়াচ্ছিল গ্রীন হলিডে পার্ক কর্তৃপক্ষ। খোলামেলা অর্ধউলঙ্গ নারীদের অশ্লীল নৃত্য দেখার জন্য সমবেত হতো হাজার হাজার তরুন-তরুনী। যা দেখে সমাজের যুবকদের মধ্যে দেখা দেয় সামাজিক অবক্ষয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের এমন কর্মকান্ডে হতবাক ও ভয়ে নির্বাক এলাকাবাসী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ সাউন্ডে গান বাজনার ফলে মুসল্লিদের নামাজ আদায় করতে, শিক্ষার্থীদের পড়ালেখা করতে সমস্যা হচ্ছে। গানের আউয়াজে ঘুমাতে পারেনা সকল শ্রেণীপেশার মানুষ। হার্ট দূর্বল ও অসুস্থ রোগীদের জন্য এযেন এক জাহান্নামে পরিণত হয়েছে।

    মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান বলেন বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর আমি ঘটনাটি জানতে পারি। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গ্রীন হলিডে পার্কে অভিযান পরিচালনা করে ২টি সাউন্ড বক্স, ১টি জেনারেটর ও ৪০টি চেয়ার জব্দ করে নিয়ে আসি। এসময় পার্ক কর্তৃপক্ষ টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু
    Next Article বিরামপুর কালিবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘর ভাংচুর লুটপাট
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.