Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আমদিয়ার বেলাব গ্রামে প্রতিপক্ষকে ঘাঁয়েল করতে নিজ দলের লোককে রক্তাক্ত জখম

    0
    By আড়াইহাজার টাইমস on ০১/০৭/২০২২ আশেপাশের খবর

    মাধবদী (নরসিংদী)প্রতিনিধি ঃ নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলাব গ্রামে দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে বিভিন্ন ঘটনা । সম্প্রতি গত২৬ জুন রাত পনে ১১টায় বেলাব গ্রামে ছগির মিয়ার দোকানের পাশে ইয়াকুব দেওয়ান ও আবুল হোসেন নামে দুজনকে রক্তাক্ত জখম করে ফেলে রাখা হয়এ বিষয়ে ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৬/৭ জন নামে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে মাধবদীর কয়েক জন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন লোকের সাথে আলাপ করে জানতে পারাযায়, অভিযোগে উল্লেখিত সময় অনুযায়ী ঘটনার সময় উক্তস্থানে কোন মারামারি হয়নি কোন ডাক চিৎকার ও শুনে যায়নি । ঘটনারস্থলটি জনবহুল ও ঘনবসতি হওয়ায় আশপাশের দোকানদার ও স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায় আমরা সব সময় এখানে থাকি এ ধরনের কোন ঘটনা এখানে ঘটেনি। এটা উদ্দেশ্য প্রনোদিত আভিযোগ। থানায় অভিযোগ দায়েরে উল্লেখিত বিবাদিদের সাথে কথা বললে তারা জানায়, গত আমদিয়া ইউনিয়ন নির্বাচনে কাউসার আহমেদ ছাও মিয়া মেম্বার প্রার্থী হয়। সে নির্বাচনের পর পরাজিত মেম্বার প্রার্থী মকবুল হোসেন বাচ্ছুর পিতা বীরমুক্তিযোদ্ধা মৃত রমজান আলী মেম্বার পরিবারের লোকজনদের কে প্রচন্ড মারপিট করে ও ঘড়বাড়ি লুটপাট করে। এ নিয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল মামলা নং ২(১২)২০২১। উক্ত মামলায় কাউসার আহমেদ ছাও মিয়া সহ অন্যান্য আসামীরা দীর্ঘদিন জেল হাজতে থেকে জামিনে মুক্তিলাভ করে এলাকায় এসে মুক্তিযোদ্ধা পরিবারের উপর আরো ক্ষিপ্ত হয়। এব্যাপারে মু্ক্তিযোদ্ধার বড় পুত্র বলেন চলমান মামলায় বিজ্ঞ আদালত কাউসার আহমেদ ছাও মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। তখন সে আরো ক্ষিপ্ত হয়ে আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের লোকদের কে খায়েল করার জন্য এবং চলমান মামলার বিচারকার্যে বিঘ্ন ঘটানোর জন্য কাউসার আহমেদ ছাও মিয়া সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নিজেরা নিজেদের শরীর কোটে রক্তাক্ত করে আমাদের পরিবারের উপর মিথ্যা বানোয়াট ও হয়রানী মূলক মামলা দায়েরের পায়তারা করছে। আমরা চাই পুলিশ প্রশাসন এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে গ্যরেজ থেকে ইজিবাইক চুরি
    Next Article আড়াইহাজারে একরাতে দুই স্থানে চুরি মটর সাইকেল সহ দশ লাখ টাকার মালামাল লুট
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.