Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দিবে বললেও কমিটিতে সানাউল্লাহ সানু জাতীয় পার্টির পকেট কমিটি দিয়ে অর্থ বানিজ্যের অভিযোগ

    0
    By আড়াইহাজার টাইমস on ১৬/০৬/২০২২ রাজনীতি

    স্টাফ রিপোর্টারঃ দেখা যায় যে গত ১৪ মে শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহব্বায়ক এবং নারায়ণগঞ্জ ০৫ আসনের সাংসদ সদস্য সেলিম ওসমান ও ৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠ সহচর সানাউল্লাহ সানু, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ মহানগর কমিটির স্ব ঘোষিত যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ঘোষণা করেন যে, গিয়াস উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির কোন কমিটির সাথে সম্পর্ক থাকেন, এটা প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সমাজ বিভিন্ন স্থানে যোগাযোগ করে জেলা জাতীয় পার্টির আহব্বায়ক কমিটি সংগ্রহ করা হয়েছে যা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কর্তৃক অনুমোদিত। উক্ত কমিটিতে গিয়াসউদ্দিন চৌধুরীর নাম ১৬ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে।
    তাই নারায়ণগঞ্জ বাসী জানতে চাচ্ছে তাহলে কি আগামী ১৭ জুনের সম্মেলনের আগেই কিংবা সম্মেলনের দিন কি? সানাউল্লাহ সানু পদত্যাগ করছেন নাকি  এ দলের পদ পদবী ধারন করে তার অবস্থান বজায় রাখবেন। রাজনৈতিক মহলে এ কথাটি এখন সর্বাধিক আলোচ্য বিষয়।
    এদিকে তথ্য সূত্রে আরো জানা যায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহব্বায়ক সানাউল্লাহ সানু ও তার সহচর যুব সংহতি রিপন ভাওয়াল ঘুম থেকে উঠে মোটা অর্থের বিনিময়ে পকেট কমিটি ঘোষণা নিয়ে ব্যস্ত। তাই তো গিয়াসউদ্দিন চৌধুরী কে লজিং মাস্টার হিসেবে চিনতেন। সেই ব্যক্তি পরবর্তি সময়ে দলিল লিখক হয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যান। তার রয়েছে অঢেল ভূ-সম্পত্তিসহ বেশ কয়েকটি অট্টালিকা। যার মধ্যে অন্যতম বন্দর খেয়াঘাট সংলগ্ন গিয়াসউদ্দিন কমপ্লেক্স।
    এ ছাড়াও তার বিরুদ্ধে দলিল লিখক সমিতির ১ কোটি ৮০ লাখ টাকা আত্মাসতের অভিযোগ রয়েছে। এ নিয়ে সাধারণ দলিল লিখকরা আন্দোলনও করেছিল। এক এগারোর শেষের দিকে সাধারণ মানুষের নানা অভিযোগে সেনা বাহিনীর হাতেও তিনি আটক হয়েছিলেন। অপরদিকে নবীগঞ্জ এলাকা থেকে সাব-রেজিস্ট্রি অফিসটি অবৈধ ক্ষমতার বলে নিজের সুবিধার্থে নিজ ভবনের পাশে নিয়ে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
    গিয়াসউদ্দিন জাল জালিয়াতির মাধ্যমে, জাল দলিল সৃজন করে বিভিন্ন সময় প্রতারণা করে থাকেন বলেও অভিযোগ রয়েছে। তবে, প্রভাবশালীর ছত্রছায়ায় কারণে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়নি। শেষতক তার জালজালিয়াতির শিকার আজিজুর রহমান মিঠুই প্রথমবারের মত আদালতের দ্বারস্থ হয়েছেন। গিয়াসউদ্দিন ভেণ্ডারের গ্রেপ্তারের খবরে স্থানীয় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleঠিকাদারের অবহেলায় হুমকির মূখে নুরালাপুর উচ্চ বিদ্যালয় ভবন
    Next Article আলমগীর হোসেনকে বন্দর থানা যুব সংহতি প্রচার সম্পাদক নির্বাচিত করায় বন্দরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ

    ২৬/০৪/২০২১

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.