Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    বিআরটিসি বাসে হামলা ও চালককে পিটিয়ে আহত করার ঘটনায় দেড় হাজার শ্রমিককে আসামী করে মামলা দায়ের

    0
    By আড়াইহাজার টাইমস on ২৬/০৫/২০২২ আড়াইহাজার উপজেলা

    আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের লাগাতার আন্দোলন চলাকালে বিআরটিসি বাসে হামলা ও চালককে মারপিটে আহত করার ঘটনায় দেড় হাজার শ্রমিককে আসামী করে মামলা দায়ের করেছে বিআরটিসি। কুড়িল ( ঢাকা) বিশনন্দী বিআরটিসি জোয়ার সাহারা বাস ডিপোর একজন চালক আহসানউল্লাহ (৫৩) বাদী হয়ে বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন।

    মামলার বাদী লিখিত এজাহারে উল্লেখ করেন, গজ প্রতি এক টাকা মজুরী বৃদ্ধির দাবীতে পাওয়ারলুম শ্রমিকদের চলমান অন্দোলনের সময় মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৬.৩৫ মিনিটে তিনি বিআরটিসির জোয়ারসাহারা বাস ডিপো এর এসি গাড়ী নিয়ে কুড়িল থেকে বিশনন্দী যাচ্ছিলেন। (গাড়ীর রেজিঃ নং ঢাকা মেট্রো: ব-১৫-৫৫০৬) । এ সময় তার গাড়ীটি রামচন্দ্রদী ব্রিজের সামনে আসা মাত্র বিক্ষোভ রত প্রায় দেড় হাজার উশৃংখল শ্রমিকের মধ্যে থেকে প্রায় শতাধিক শ্রমিক ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা ও লোহর রড দিয়ে হামলা করে বাসের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করে। শ্রমিকদের হামলায় তিনি গুরুতর জখম প্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

    প্রসঙ্গত, মজুরি বৃদ্ধিসহ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনের দাবীতে স্থানীয় পাওয়ারলুম শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভের চতুর্থ দিনে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা গত শনিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখিত দাবীতে লাগাতার আন্দোলন করে যাচ্ছে। বিক্ষোভ চলাকালে উশৃংখল শ্রমিকেরা বিভিন্ন মিল কারখানায় ভাংচুর চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

    এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলাটি রেকর্ড হয়েছে বলে স্বীকার করেন এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবন্দর ধামগড়ে স্বামীকে প্রান নাশের হুমকি,তালাক প্রাপ্তা স্ত্রী সুফিয়ার
    Next Article আড়াইহাজারে পুকুড়ের পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্য
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.