Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদী তে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    0
    By আড়াইহাজার টাইমস on ১৮/০৫/২০২২ Uncategorized

    মোঃ নজরুলইসলাম জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তাঁর এই জ্যেষ্ঠ কন্যা।
    ওই দিন শেখ হাসিনাকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার তৎকালীন কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকে একনজর দেখার জন্য লাখো জনতার ঢল নামে। এ সময় সামরিকতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর এলাকা।
    ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক হোটেল ইডেনে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয়।
    একজন নিঃসঙ্গ শেরপার স্বদেশ প্রত্যাবর্তনএকজন নিঃসঙ্গ শেরপার স্বদেশ প্রত্যাবর্তন
    দিবসটি উপলক্ষে কর্মসূচি: আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে| এর মধ্যে দেশের সব মসজিদে দোয়া, মিলাদ মাহফিল| একই সঙ্গে মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা|
    এছাড়া আজ মঙ্গলবার বিকাল ৫ টায় মাধবদী শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মাধবদী পৌর মিলনায়তনে আলোচনাসভা মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসাবে বক্তব্যরাখেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সালাউদ্দীন আহাম্মেদ এসময় উপস্হিত ছিলেন শহর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাকির হোসেন,কাঠালিয়া ইউনয়নের সহ সভাপতি হাজী হারুন রশিদ ভুইয়া, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা,সাধারন সম্পাদক হাজী মোঃইলিয়াছ,মাধবদী পৌর সভার কাউন্সিলার হেলালউদ্দীন, গৌতম ঘোষ,ও নওশের আলী, মাধবদী শহর সেচ্চাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাধ যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, মাধবদী থানা কৃষক লীগের আহবায়ক খায়রুল ইসলাম খান, মাধবদী শহর শ্রমীক লীগের সাধারন সম্পাদক মাছুম পারভেজ, মাধবদী শহর কৃষক লীগের আহবায়ক মোঃআলামিন মিয়া, মাধবদী শহর ছাত্রলীগ নেতা আতিক আসলাম মাসুদ, মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা রানা মোহাম্মদ মাসুদ জুনিয়র মাসুদ, দেলোয়ার হোসেন, সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসন্ত্রাসী হামলায় সাংবাদিক মনির গুরুতর আহত
    Next Article সদাহাস্যজ্বল তরুণ প্রজন্মের আইকন শিক্ষক ফাহিম খন্দকার অনিক এর শুভ জন্মদিন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.