Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে শ্রমিক ধর্ষণ,অভিযোগ দেয়ার ১৮ ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ

    0
    By আড়াইহাজার টাইমস on ২৫/০৪/২০২২ ব্রহ্মন্দী ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে এক মহিলা শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। ওই ধর্ষিতা থানায় অভিযোগ দেয়ার ১৮ ঘন্টা পর ও রহস্যজনক কারণে মামলাটি রেকর্ড করেনি পুলিশ। এ দিকে ধর্ষিতাকে অভিযোগ তুলে নিতে চাপ প্রয়োগ করছে স্থানীয় নেতারা। নেতাদের চাপে পুলিশ ধর্ষিতাকে ১৮ ঘন্টা তাদের জিম্মায় রেখেও মেডিকেল পরীক্ষা না করেই বাড়ীতে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
    ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ধর্ষিতা (১৬) তার কর্মস্থল রূপগঞ্জের কাতরা এলাকার ফকির ফ্যাশন থেকে ডিউটি শেষে বের হয়ে আড়াইহাজার থানাস্থ হাজীবাড়ী পল্লী পার হাউজের সামনে আসলে সেখান থেকে উপজেলার ঝাউগড়া গ্রামের ইদ্রিস আলীর বখাটে ছেলে রানা(২৫), একই গ্রামের জাকারিয়ার ছেলে তৈয়বুর (২০) এবং আড়াইহাজার পৌরসভা এলাকার আঃ আউয়ালের ছেলে পলাশ (১৯) তাকে জোর পূর্বক মুখে গামছা বেঁধে একটি সিএনজিতে তুলে ঝাউগড়া গ্রামে নিয়ে আসে। সেখানে তারা আউয়ালের বাড়ীর তৃতীয় তলায় একটি কক্ষে তাকে আটকে রাখে। পরে তাকে গলায় ছুরি ধরে এবং হত্যার হুমকী দিয়ে দুই বন্ধুর সহযোগিতায় রানা তাকে বলপূর্বক ধর্ষণ করে। পরে বাকী দুই বন্ধু পলাশ ও তৈয়বুরও তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় ধর্ষিতা কৌশলে সেখান থেকে পালিয়ে এসে তার বাড়ীর লোকজনের সঙ্গে ঘটনার বিস্তারিত খুলে বলে। পরে শনিবার সন্ধায় ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শনিবার রাতে এসআই আরিফ ধর্ষিতাকে নিয়ে ঝাউগড়া এলাকায় ধর্ষণের স্থানে যায়। সেখান থেকে ফিরে এসে পুলিশ মামলাটি রেকর্ড না করে এবং ধর্ষিতার মেডিকেল পরীক্ষা না করেই মেয়েটিকে বাড়ীতে পাঠিয়ে দেয়।
    ঝাউগড়া গ্রামের লোকজনদের সাথে কথা বললে তারা জানান,রাজনৈতিক প্রভাবে একটি মহল ধর্ষিতার ধর্ষণের আলামত নষ্ট করার জন্য এবং ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার জন্য মামলা নিতে সময় ক্ষেপন করছে।
    এ ব্যাপারে দুপুরে এ এস পি গ সার্কেল আবির হোসেনের সাথে কথা বললে তিনি জানান,থানায় ধর্ষণ মামলা গ্রহন করা হয়েছে। তবে রবিবার বিকাল ৩ টা ২০ মিনিটে আড়াইহাজার থানার ইন্সপেক্টর(তদন্ত) সুরুজ আহমেদের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান ওসি নারায়ণগঞ্জে আছে। তিনি থানায় আসলে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleদেশ ও জাতির মঙ্গল কামনায় আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Next Article আড়াইহাজারে এক রাতে দুই বাড়ীতে ডাকাতি,১ জনকে কুপিয়ে জখম
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ভূয়া ডিবি সদস্য গ্রেফতার

    ২৪/০১/২০২৩

    আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

    ২৩/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.