Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ড্রামট্রাক ও বেকুতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

    0
    By আড়াইহাজার টাইমস on ২০/০৪/২০২২ Uncategorized

    আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে রাতের আধারে দুটি ড্রাম ট্রাক ও একটি বেকুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত অনুমান ০৯:০০ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় অবস্থিত জি এন ডি ইট ভাটার কাছে পাকা রাস্থায় এ ঘটনা ঘটে। জানা যায় মেসার্স সাগর বির্ল্ডাসের দুটি ড্রাম ট্রাক রেজিঃ নং ঢাকা মেট্রো ট-১৫-৫১২২ ও ঢাকা মেট্রো-ট- ২২-৭১২৪ যোগে ফতেপুর ইউনিয়নের অন্তর্গত মার্কাস মসজিদ হতে বাঘানগর সংযোগ সড়কে কাঁচা রাস্তা নির্মাণ কাজের বালু আনার জন্য মদনপুর যাচ্ছিল। এ সময় ট্রাক দুটি ইট ভাটার কাছে পৌছিলে পরিকল্পিতভাবে ছোট ফাউসা এলাকার মতিউর রহমানের ছেলে রকিব (৩৫), একই এলাকার ইয়াসিনের পুত্র মাহফুজ(৩১),সামসুলের পুত্র কামাল (৪০), মৃত ইদ্রিসের পুত্র জহিরুল(৪০), কুদ্দুসের পুত্র পিয়ার(৫০) সহ আরো ২০/৩০ জন অজ্ঞাত দুবৃত্তরা ড্রাম ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাকের চালক শামীম (৩৫) ও চালক মের্শেদুল (৩২) কে ট্রাক থেকে নামিয়ে তাদের পিটিয়ে গুরুতর আহত করে।দুবৃত্তরা দুটি ট্রাকে অগ্নি সংযোগ করে এ সময় রাস্তার পাশে থাকা আরেকটি ব্যকুতে ও তারা অগ্নিসংযোগ করে এবং চালকদের ভয়-ভিতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার ষ্টেশনের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । আহত দুই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যপারে ওই রাতেই মেসার্স সাগর বিল্ডার্সের সাইড ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে নামীয় ও ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার (ওসি তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ অভিযোগ প্রাপ্তির কথা স্বিকার করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে, আসামীদের আইনের আওতায় আমার চেষ্টা অব্যাহত আছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে রেলওয়ের জমি বেদখল; তৈরী হয়েছে মার্কেট,বাড়িঘর, মসজিদও
    Next Article আড়াইহাজারে সমিতির ঋনের টাকা দিতে ব্যার্থ হওয়ায় ভিটে বাড়ী লিখে নেয়ার অভিযোগ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.