Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    বন্দরে গৃহবধূ জয়ার ঝুলান্ত লাশ উদ্ধার

    0
    By আড়াইহাজার টাইমস on ০৬/০৪/২০২২ আশেপাশের খবর

    নারায়নগঞ্জ প্রতিনিধি: বন্দরে হেলেনা খাতুন জয়া (৩৮) নামে এক গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। ৬ এপ্রিল (বুধবার) বিকেলে সাড়ে ৩টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগস্থ জনৈক বাবুল মিয়ার ভাড়াটিয়া ঘর থেকে ওই গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারি গৃহবধূ হেলেনা আক্তার জয়া ঢাকা ডিএমপি তেজগাও এলাকার মোহাম্মদ রাজু মিয়ার স্ত্রী বলে জানা গেছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মিজান সঙ্গীয় র্ফোস সহ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তথ্য সূত্রে ও এলাকাবাসী জানিয়েছে, গৃহবধূ হেলেনা খাতুন জয়া তার স্বামী মোহাম্মদ রাজুকে সাথে নিয়ে বন্দরের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার জনৈক বাবুল মিয়ার বাড়িতে দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। পারিবারিক কলহের জের ধরে বুধবার বিকেলে গৃহবধূ হেলেনা খাতুন জয়া অভিমান করে ভাড়াটিয়া ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা আত্মহত্যা ঘটনাটি সত্যতা স্বিকার করে গনমাধ্যমকে জানায়, আত্মহননকারি গৃহবধূর লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কারনে আত্মহত্যা ঘটনাটি ঘটতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। ময়না তদন্তের রির্পোট হাতে আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleউদোর পিন্ডি বুধোর ঘাঁড়ে আড়াইহাজারে পল্লীবিদ্যুতের স্বেচ্ছাচারিতা , একজনের দায় অন্য জনের ঘাঁড়ে, জরিমানা ৩ লাখ টাকা
    Next Article আড়াইহাজারে সেচপাম্প মোটর, টিউবয়েল চুরির হিড়িক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.