Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে স্বর্ণ চুরির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা ও স্বর্ণ ছিনতাই

    0
    By আড়াইহাজার টাইমস on ১৫/০২/২০২২ আশেপাশের খবর

    মাধবদী(নরসিংদী)প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে স্বর্ণ চুরির প্রতিবাদ করায় মাধবদী বাজারের স্বর্ণ ব্যবসায়ী বলাই চন্দ্র পাল ও তার ছেলে বাপ্পিকে মারপিট করে সোয়া চার ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে অরবিন্দু বনিকের নেতৃত্বে আরো ৭/৮ জন সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গত ৮ ফেব্রুয়ারি। এব্যাপারে মাধবদী থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী বলাই পালের মেয়ের জামাই বানিতুষ সেন নামে স্বর্ণ ব্যবসায়ী এক ভরি দুই আনা তিন রতি স্বর্ণ যাচাই করতে মাধবদী বাজার পাগলা পট্টি রঞ্জন লাহার দোকানের কর্মচারী সঞ্জয় পালের কাছে দেয়। উক্ত সঞ্জয় পাল যাচাই করতে গিয়ে কৌশলে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। ঘটনার তিন দিন পর সঞ্জয় পালকে ওই দোকানেই দেখতে পেয়ে স্বর্ণ ফেরত চাইলে এ নিয়ে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে সুযোগ পেয়ে প্রতিবেশী ব্যবসায়ী সঞ্জয় পালের পক্ষ নিয়ে অরবিন্দুর নেতৃত্বে গনেশচন্দ্র দাস, সঞ্জয় পালসহ আরো ৭/৮ জন মিলে বলাই পাল ও তার ছেলে বাপ্পি চন্দ্র পালের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় বলাই পালের গলা থেখে সোয়া দুই ভরি স্বর্ণের একটি চেইন ও ছেলে বাপ্পি পালের গলা থেকে দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রাই সাড়ে তিন লাখ টাকা। সন্ত্রাসীরা হামলা করে চলে যাবার সময় হুমকি দিয়ে যায় যে, এ ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা করলে প্রাণে মেরে ফেলা হবে এবং স্বর্ণ ফেরত দিবেনা বলেও জানায়। এই ঘটনা দোকানের আশেপাশের সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে।
    এব্যাপারে বলাই চন্দ্র পাল বিভিন্ন লোকের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পেয়ে বাধ্য হয়ে মাধবদী থানায় অভিযোগ করে। অরবিন্দু ও গনেসের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন অভিযোগ রহিয়াছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে ৮ টি তাজা ককটেল উদ্ধার
    Next Article মাছ ধরতে গিয়ে ধাওয়া, পুকুর থেকে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.