Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে প্রতিবেশীর হামলায় এক নারী আহত

    0
    By আড়াইহাজার টাইমস on ২৭/০১/২০২২ Uncategorized, ব্রহ্মন্দী ইউনিয়ন

    জআড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  গালমন্দসহ এক নারীকে এলোপাতারি মারপিট ও স্লীলতাহানীর চেস্টা করে  প্রতিবেশীরা।  গত বুধবার (২৬ জানুয়ারি) বিকাল অনুমানিক ৫:৩০টার সময় বৃষ্টির পানি পড়ার তুচ্ছ বিষয় নিয়ে হাসনারা বেগম (৪০) কে অকথ্য ভাষায় গালমন্দ করে মারপিট করে প্রতিবেশী আসাদ । পরে আহত নারীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছানাউল্লাহর স্ত্রী হাসনারা বেগম পূর্ব বিরােধের জের ধরে প্রায়ই হাসনারা বেগমের বাড়ীর তুচ্ছ বিষয় নিয়া গালমন্দসহ মারপিট করত। গত বুধবার বৃষ্টির পানি পড়ার তুচ্ছ বিষয় নিয়া আসাদ মাষ্টারের স্ত্রী আকলিমা বেগম (৩০) ইচ্ছাকৃত ভাবে ঝগড়া বাধাইয়া হাসনারা বেগম (৪০) কে অকথ্য ভাষায় গালমন্দ করে। হাসনারা বেগম প্রতিউত্তর করিলে অপরাপর বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া হাতে দেশীয় লাঠিশােঠা ও লােহার রড ইত্যাদি সজ্জিত আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করে হাসনারা বেগমকে এলােপাথারি কিলঘুষি মারিয়া নীলাফুলা জখম করে। বিবাদীগণের মারপিটের তােপে মাটিতে লুটিয়ে পড়িলে মৃত আজিম উদ্দিনের ছেলে  আসাদ মাষ্টার লােহার রড দ্বারা উপর্যুপরি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমসহ মুখে আঘাত করিয়া উভয় ঠোঁটের উপরে ও নীচে গুরুতর ক্ষত কাটা রক্তাক্ত জখম করে। আকলিমা বেগম বুকেপিঠে ও তলপেটে এলােপাথারি কিরঘুষি ও লাথি মারিয়া নীলাফুলা জখমসহ গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন অনুমান মূল্য ৩৫,০০০/(পঁয়ত্রিশ হাজার) টাকা নিয়া নেয় এবং শরীরের কাপড় টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানি করে। হাসনারা বেগমের ডাক-চিৎকারে আশপাশের লােকজন এগিয়ে আসে। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় হাসনারা বেগমকে।

    হাসনারা বেগমের ছেলে মোহাস প্রধান জানান,  তুচ্ছ বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালমন্দসহ আমার মাকে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় লাঠিশােঠা ও লােহার রড ইত্যাদি সজ্জিত আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করে সস্ত্রাসীরা। আমার মাকে এলােপাথারি কিলঘুষি মেরে জখম করে। ৮ আনা ওজনের স্বর্নের চেইন অনুমান মূল্য ৩৫,০০০/(পঁয়ত্রিশ হাজার) টাকা নিয়া নেয় এবং শরীরের কাপড় টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানির চেষ্টা  করে। আমার মায়ের ডাক-চিৎকারে আশপাশের লােকজন এগিয়ে আসলে বিবাদীগণ ভবিষ্যতে আমাদেরকে জানমালের ক্ষতিসহ আমার মাকে প্রাণনাশের হুমকি দিয়া চলিয়া যায়। আমার চাচাতাে ভাই মানসুর (৩০) ঘটনাস্থলে গিয়ে আমার মাকে গুরুতর অহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করায়। আমি ঘটনার বিষয়ে জানিতে পেরে হাসপাতালে আসি। ঘটনার বিষয়ে আমার মায়ের মুখ হইতে বিস্তারিত শুনিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনের সাথে পরামর্শক্রমে অভিযােগ করি এবং এর সঠিক বিচার চাই ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদীর ভগীরথপুরে সুখায়ুর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
    Next Article চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.