Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে ২৬ তম আন্তর্জাতিক বানিজ্য মেলা শুরু

    0
    By আড়াইহাজার টাইমস on ০১/০১/২০২২ জাতীয় সংবাদ

    আড়াইহাজার টাইমস অনলাইন নিউজ ডেস্ক: ইংরেজী নববর্ষের প্রথম দিন ০১ জানুয়ারি ২০২২ নারায়ণগঞ্জে রূপগঞ্জ পূর্বাচল নতুন শহরে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-এ ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ০১ জানুয়ারি ২০২২ সকাল ১১:০০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ এইচ এম আহসান ভাইস- চেয়ারম্যান রপ্তানী উন্নয়ন ব্যুরো মোঃ জসিম উদ্দীন, এফবিসিসিআই সভাপতি স্বপন কান্তি ঘোষ,অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতিক , প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূতগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিববৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এফবিসিসিআই-এর সদস্যসহ বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ, মন্ত্রণালয় ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
    পূর্বের ন্যায় মেলাটি জানুয়ারি মাসব্যাপী সকাল ১০.০০ টা হতে রাত ৯.০০ টা পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০:০০ টা পর্যন্ত)।

    দেশীয় বস্ত্র, মেশিনারীজ, কার্পেট, কসমেটিক্স এ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাট জাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়া জাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারীওয়্যার, খেলনা, স্টেশনারী, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারী, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শীত হতে যাচ্ছে।এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ প্রদান করা হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের ১৪৩৬৬ বর্গমিটার (প্রায় ১,৫৫,০০০ বর্গফুট) আয়তনের ০২টি হলে (ঐধষষ-অ ও ঐধষষ-ই) সকল স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলা কমপ্লেক্সের বাইরে (সম্মুখ ও পেছনে) প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন এবং ফুড স্টল নির্মাণ করা হয়েছে। কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বাংলাদেশে এখন অনেকটাই স্বাভাবিক হলেও ইউরোপসহ অন্যান্য কিছু দেশে তা আবার নতুন রূপে ছড়িয়ে পরায় বিগত বছরগুলোর তুলনায় এবারের বাণিজ্য মেলায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ কিছুটা কম। মেলা চলাকালিন স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনির্বাচনে হেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ হত্যা, পুকুর মালিকের হাহাকার
    Next Article প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির শোডাউন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    যোগাযোগের নতুন দিগন্ত মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ২৮/১২/২০২২

    সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২২তম সম্মেলনে নতুন কমিটি

    ২৪/১২/২০২২

    আইজিপির দায়িত্ব নিলেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

    ০১/১০/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.