Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    নরসিংদী ড্রীম হলিডে পার্কের নতুন আকর্ষণ পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/০৮/২০২১ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম: বাংলাদেশের ঐতিহ্যবাহী পার্ক নরসিংদী জেলার পাচদোনার চৈতাব এলাকায় অবস্থিত ড্রীম হলি পার্কে অচিরেই চালু হতে যাচ্ছে পদ্মা সেতুর উপড় দিয়ে ট্রেন চলাচল। আগামী কিছু দিনের মধ্যে উদ্ধোধন করা হবে ড্রীম হলিডে পার্কের নতুন আকর্ষণ পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল। মহামারী করোনার জন্য দীর্ঘদিন পার্ক বন্ধ থাকার পর গত ১৯ আগষ্ঠ থেকে সরকার পার্ক খুলে দেওয়ার পর পার্ক কর্তৃপক্ষ পার্কটিকে নতুন আঙ্গিকে সাজিয়ে আবার চালু করেছেন।
    প্রায় ৬০ একর জমির ওপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং বর্স, স্পিডবোট, সোয়ানবোট, জেড ফাইটার, নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল রয়েছে। এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, মায়াবি স্পট, কৃত্রিম অভয়্যারণ্য, ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত তৈরী করা হয়েছে। এছাড়াও এই পার্কে ওয়াটার পুল স্থাপন করা হয়েছে, যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায়।
    ড্রিম হলিডে পার্কে আসা দর্শনাথীদের কথা ভেবে এখানে রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে। যেখানে চাইনিজ, বাংলা খাবারসহ চটপটি, ফুচকা ও আইসক্রিম পাওয়া যায়। এছাড়াও ড্রিম হলিডে পার্কে আছে নজরকারা জামদানির সংগ্রহ এবং বেড শিট, থ্রি পিস ও অন্যান্য জিনিসপত্র।
    দর্শনার্থীদের বসার জন্য এই পার্কে অনেক খুপড়ি ঘর রয়েছে, আর বিনোদনের কথা ভেবে সঙ্গীতের নানা ধরনের উপকরণ রাখা হয়েছে। যেকেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে ড্রিম হলিডে পার্কে ভ্রমন করতে পারবেন। পার্কটি প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। পার্কের ভেতরে প্রবেশ করতে ৩০০ টাকা দিয়ে টিকেট কাটতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
    Next Article কঠোর আন্দোলনের শপথ নিয়ে নারায়ণগঞ্জ আন্ত জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.