Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে ১৩০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারী গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ২৮/০৭/২০২১ আশেপাশের খবর

    মাধবদী (নরসিংদী) সংবাদ দাতা:
    নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ১৩০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে  আটক করেছে মাধবদী থানা পুলিশ। গত ২৭ জুলাই মঙ্গলবার নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামীলীগের নব গঠিত কমিটির আহবায়ক সিরাজুল ইসলামের পুত্র কাউসার আহমেদ(৩৫) কে একই ইউনিয়নের বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে থেকে ১৩০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ।
    এঘটনায় স্থানীয়আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। বিকালে প্রধান মন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক বক্তব্য রাখতে গিয়ে বলেন-
    মাধবদী থানা আওয়ামীলীগের আহবায়ক সিরাজুল ইসলাম সাহেবের পুত্র কাউসার আহমেদকে পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করেছে।
    আমরা এব্যাপারে লজ্জিত। একজন ইয়াবা ব্যাবসায়ীর পিতা হিসেবে থানা আওয়ামী লীগের আহ্বায়ক পদে থাকাটা মানা না। আমরা সিরাজুল ইসলাম সাহেবের বহিষ্কার চাই।
    মাধবদী থানার এস. আই. তানভীর আহাম্মেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এ.এস.আই মোহাম্মদ রাসেল ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউসার পালানোর চেষ্টা করলেও আমাদের কাছে ধরা পড়ে। পরে শরীরে তল্লাশি চালালে শার্টের পকেটে থাকা ১৩০ পিচ ইয়াবা পাই।
    মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কাওসারের কাছে ১৩০ পিচ ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
    অপরদিকে সন্ধ্যায় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিরামপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মোস্তফার বাড়ি থেকে ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। পরে মোঃ মোস্তফাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসি: সহ: শিক্ষক আলহাজ্ব নুর মোহাম্মদের মৃত্যুতে আড়াইহাজার সাহিত্য পরিষদের শোক
    Next Article আড়াইহাজারের মেয়ে সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আন্তস্বত্বা সনিয়া আক্তারের করোনায় মৃত্যু
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.