Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    অপহৃত ব্যাবসায়ীকে জীবিত উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

    0
    By আড়াইহাজার টাইমস on ০২/০৭/২০২১ হাইজাদী ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফিল্মী কায়দা এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করা হয়। অপহৃত চাল ব্যবসায়ী ইব্রাহিম বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের হাজী দাইয়ানের ৬ তলা ভবনের নিচ তলা থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামের আব্দুল খালেকের ছেলে সে পেশায় একজন চাল ব্যবসায়ী।

    নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, ‘মঙ্গলবার (২৯জুন) দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা নিয়ে আড়াইহাজার বাজারে আসেন । ওইসময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়।’

    তিনি বলেন, ‘ইব্রাহিমকে খোঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন। এরপর থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই মধ্যে সকালে কান্নার শব্দ পেয়ে ওই ভবনের লোকজন কান্নার উৎস খোঁজতে গিয়ে ইব্রাহিমকে হাত-পা বাঁধা মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’পরে বৃস্পতিবার রাতে সে মারা যায়। স্থানীয়রা জানান, এ অপহরণ এবং নির্যাতনের সাথে বাড়ির মালিক হাজী দাইয়ান ও জড়িত থাকতে পারে।

    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ইব্রাহিমকে উদ্ধার হওয়ার পর তার ভাই কাইয়ুম বাদী হয়ে এনামুল ও ফেরদৌস নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তিত করা হয়েছে। তিনি আরো জানান, আসামী গ্রেফতারের জন্য ইতি মধ্যে পুলিশ কাজ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে আরো এক নারীর আত্মহত্যা
    Next Article শিল্পখাতে অবদান রাখায় দুই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নরসিংদীর মাধবদী ডাইং ফিনিশিং মিলস লি:
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    পরকিয়া: প্রবাসে স্বামীর সর্বস্ব লুটে স্বামীসহ ৭ জনের নামে মিথ্যা মামলা

    ৩০/০১/২০২৩

    আড়াইহাজারে ডাকাতের ছুড়িকাঘাতে আহত ২, গনপিটুনীতে ডাকাতের মৃত্যু

    ২৫/১২/২০২২

    আড়াইহাজারে এম এ মোতালিব ভূইয়াকে সভাপতি, জুনায়েদ ভূঁইয়াকে প্রিন্সকে সাধারন সম্পাদক করে হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষনা

    ০৯/১২/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.