Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধনের অপেক্ষায় আড়াইহাজার আওয়ামিলীগের আধুনিক বহুতল দলীয় কার্যালয়

    0
    By আড়াইহাজার টাইমস on ২১/০৬/২০২১ আড়াইহাজার উপজেলা

    আড়াইহাজার টাইমস অনলাইন নিউজ ডেস্ক: উদ্বোধনের অপেক্ষায় আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। আধুনিক সুবিধাসংবলিত অধুনিক স্থাপত্যের সুদৃশ্য চারতলা ভবনটির অভ্যন্তরীণ কাজ প্রায় শেষ । ভবনটিতে একটি মিলনায়তন ও পাঠাগার ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয়, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরতে তাঁর জীবন সংগ্রামের শতাধিক ছবির একটি গ্যালারি থাকবে। এ ছাড়াও এখানে থাকবে ফ্রি-ওয়াইফাই ও ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা।

    দলের জন্য উপজেলা পর্যায়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের -২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। এ জন্য তিনি নিজেকে গর্বিত মনে করেন। নজরুল ইসলাম বাবু এমপি বলেন, ‌জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক থেকে জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক ও পরবর্তীতে সাধারণ সম্পাদক করেছেন। এ ছড়া নারায়ণগঞ্জ-২ আসনে তিনবার এমপির মনোনয়ন দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুকন্যা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উন্নয়নে পাশাপাশি নানা উন্নয়নমূলক কর্মসূচীর ভেতর দিয়ে আড়াইহাজারের দৃশ্যপটও পালটে দিয়েছেন। ১০৫০ একর জায়গার ওপর জাপান অর্থনৈতিক জোন, ১০০ একর জমির উপর বাংলাদেশ ফলিত পুষ্টি ইন্সস্টিউট, এগ্রিকালচার ট্রেনিং ইন্সস্টিটিউট ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে। এ ছাড়া দুটি পৌরসভা ১৪ শয্যার হাসপাতালকে ৫১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত করা,৩৮টি স্কুল ও কলেজে চারতলা ভবন নির্মাণ এবং আড়াইহাজার-বাঞ্ছারামপুর ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এলাকার কোথাও আর কাঁচা রাস্তা নেই, অলি-গলি পর্যন্ত সব রাস্তা পাকা করা কারা হয়েছে। বহু সেতু ও কালভার্ট তৈরি করা হয়েছে। এখন তৃণমূল কর্মীদের চাঙ্গা রাখতে উপজেলা পর্যায়ে একটি দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ নিয়ে সকলের সহযোগিতায় তা সম্পন্ন করতে পেরেছি। এটাই আমার সার্থকতা।’

    আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ঐতিহাসিক দিনটিতে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি উদ্বোধনের জন্য প্রয়োজনীয় কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে সড়কে বাস ফেসে বিপাকে শ্রমিক, এলাকাবাসীর তোপের মুখে চেয়ারম্যন
    Next Article কালাপাহাড়িয়ায় অগ্নিকান্ডে প্রবাসীর বসতঘর ভস্মীভূত ক্ষয়ক্ষতির পরিমান ১০ লাখ টাকা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.