Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    বাঞ্ছারামপুরে ইয়াবা ডিলার ডিজে নজরুল পুলিশের হাতে আটক

    0
    By আড়াইহাজার টাইমস on ২০/০৪/২০২১ Uncategorized

    অনলাইন নিউজ ডেস্ক: বাঞ্চারামপুরের  চিহ্নিত ইয়াবা ডিলার ডিজে নজরুলকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সে  দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারিভাবে ইয়াবার ব্যবসা করে আসছিল। তাকে সোমবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে  মাদক ও দাঙ্গা-হাঙ্গামাসহ ৭টি মামলা রয়েছে।(সুত্র: যুগান্তর অনলাইন)

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে ফরদাবাদ শীল বাড়ির রাস্তা থেকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে ডিজে নজরুলকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল তার হাতে থাকা ইয়াবার প্যাকেট ঢিল মেরে দূরে ছুড়ে ফেলে। পরে পুলিশ খোঁজাখুঁজির পর প্যাকেট না পেয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কিছু ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
    এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহম্মেদ বলেন, নজরুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও ৭টি মামলা রয়েছে। এখন নতুন করে আরেকটি হল। তার মোট মামলা ৮টি। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সুত্র: যুগান্তর অনলাইন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টা অভিযুক্ত পলাতক
    Next Article আড়াইহাজারে ডিলেডালাভাবে চলছে কঠোর বিধি-নিষেধের নির্দেশনা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.