Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    হেফাজত নেতা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

    0
    By আড়াইহাজার টাইমস on ১৯/০৪/২০২১ জাতীয় সংবাদ

    আড়াইহাজার টাইমস. কম অনলাইন নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।
    এর আগে সোমবার বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
    আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ও আজাদ রহমানসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষের শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
    এদিকে পুরান ঢাকার নিম্ন আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকায় সাধারণ লোকজন, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কঠোর তল্লাশির আওতায় রাখা হয়েছে।
    গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়।
    পুলিশ জানায়, ২০২০ সালে মোহাম্মদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও গত ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে নাশকতা করার অভিযোগে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতাকালে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া হেফাজতে ইসলাম হরতাল দিলে ওইদিনও নাশকতা চালানো হয়। এসব অভিযোগে হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
    প্রসঙ্গত, সম্প্রতি সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। ঘটনার দিন সোনারগাঁও রয়েল রিসোর্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় হেফাজতের নেতাকর্মী‌দের আসামি করে তিনটি মামলা হয়। এরমধ্যে একটি মামলায় মামুনুল হক প্রধান আসামি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleদেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করোনায় ১১২ জনের প্রানহাননি
    Next Article আড়াইহাজারে ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টা অভিযুক্ত পলাতক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    যোগাযোগের নতুন দিগন্ত মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ২৮/১২/২০২২

    সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২২তম সম্মেলনে নতুন কমিটি

    ২৪/১২/২০২২

    আইজিপির দায়িত্ব নিলেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

    ০১/১০/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.