Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    সোনারগাঁ বেলপারায় অটো শোরুমে সন্ত্রাসী হামলা-থানায় অভিযোগ

    0
    By আড়াইহাজার টাইমস on ১৯/০৩/২০২২ Uncategorized
    নিজস্ব প্রতিবেদক:  সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউপি বেলপারা এলাকায় অবস্থিত অটো গাড়ির শোরুমে ডুকে সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এ ঘটনায়  থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।  অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁও সাদিপুর ইউপি বেল পারা এলাকায় অবস্থিত মোক্তার হোসেন ভূইয়ার মালিকানাধীন মেসার্স বিসমিল্লাহ্ অটো হাউজ-২ গাড়ির শো-রুম। যেখানে লক্ষ লক্ষ টাকার মূলধন নিয়ে দীর্ঘদিন যাবত নতুন ব্যাটারী ও অটোগাড়ির ব্যবসা করিয়া আসিতেছে। ১৭ মার্চ  বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪.০০ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে (১) আল-আমিন(৪৪) পিতা, বাতেন মোল্লা,সাং-নানাখী গুননগর,সাদিপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা  দশ থেকে পনের জনে মিলে  অটো শোরুমে ডুকে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। হামলা কারীরা শোরুমে ডুকে প্রথমে মোক্তার হোসেন ভূইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি  মারপিট করে জামা কাপড় ছিড়ে ফেলে। দোকানে অবস্থানরত তার ছেলে মোঃ সিফাত এগিয়ে এলে তাকেও মারধর করে তারা। পরে  ক্যাশ বাক্স থেকে নগদ তিন লক্ষ(৩,০০০০০/) টাকা ও মোক্তার হোসেনের ব্যবহৃত ভিভো মোবাইল সেট ছিনিয়ে নেয়। যাওয়ার সময় সন্ত্রাসী আল-আমিন ও তার সহযোগীরা মোক্তার হোসেনকে অপহরনের উদ্দেশ্যে দোকান থেকে তুলে নিয়ে যায়। তারা মোক্তার হোসেন ভূইয়াকে অপহরন করে পঞ্চমীঘাট এলাকা দিয়ে যাওয়ার সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। পরে তারা লোকজন দেখে মোক্তার হোসেনকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে আহত মোক্তার হোসেন ভূইয়াকে উদ্ধার করে তাকে সোনারগাঁও  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবং এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করে। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তবে টাকা ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আমরা যে কোন সময় বিবাদীদের গ্রেফতার করতে সক্ষম হবো। তবে বাদী মোক্তার হোসেন জানায় সন্ত্রাসী আল-আমিন এখনো তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদীর বানিয়াদী গ্রামে স্ত্রীর উপর পাষন্ড স্বামীর এসিড নিক্ষেপ, ঝলসে গেছে পিঠের একাংশ
    Next Article মাধবদীতে মরহুম সফর আলী ভুইয়ার ১ম মৃত্যু বার্ষিকী পালিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.