Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষনা

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/০১/২০২২ জাতীয় সংবাদ

    আড়াইহাজার টাইমস অনলাইন নিউজ ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেছে আদালত।
    সোমবার বিকেলে এ রায় ঘোষণা করা হয়।
    দেড় বছর ধরে চলা এ মামলায় দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গত ১২ জানুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করে আদালত।উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে রিসোর্টে ফেরার পথে টেকনাফ মেরিনড্রাইভ সড়কে শামলাপুর এপিবিএন পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। ঘটনাটি সারা দেশেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে হত্যা মামলা দায়ের করেন। আসামি করা হয় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতসহ পুলিশের ৯ সদস্যকে। আদালত মামলাটির তদন্তভার দেয় কক্সবাজারের র‍্যাব-১৫ কে। এ ছাড়াও পুলিশের করা তিনটি মামলার তদন্তের দায়িত্ব পায় র‍্যাব-১৫।
    ৬ আগস্ট ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ মামলার আসামি সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে হত্যার ঘটনায় স্থানীয় তিন বাসিন্দা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য ও ওসি প্রদীপের দেহরক্ষীসহ আরও মোট সাতজনকে গ্রেফতার করে র‍্যাব। এরপর ২০২০ সালের ২৪ জুন মামলার চার্জশিটভুক্ত আসামি কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণের মাধ্যমে আলোচিত এই মামলার ১৫ আসামির সবাই আইনের আওতায় আসেন। ১৫ আসামির মধ্যে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বরখাস্ত কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব ছাড়া বাকি ১২ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ মামলায় চার মাসের বেশি সময় তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৫ এর জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। ১৫ জনকে আসামি করে দায়ের করা অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে শীতবস্ত্র বিতরণে অভিযাত্রীক ৯০
    Next Article আমদিয়ার সন্ত্রাসী ও ডাকাত ধরতে গিয়ে মাধবদী থানার ওসি আহত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    যোগাযোগের নতুন দিগন্ত মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ২৮/১২/২০২২

    সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২২তম সম্মেলনে নতুন কমিটি

    ২৪/১২/২০২২

    আইজিপির দায়িত্ব নিলেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

    ০১/১০/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.