Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে ভূমি ধস্যুর কবলে গোয়ালপাড়াবাসী, প্রতিবাদে মানববন্ধন

    0
    By আড়াইহাজার টাইমস on ০৫/০১/২০২২ আশেপাশের খবর

    রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় পর্শি মৌজার জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করায় আইকন সিটির বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় জমি মালিক ও এলাকাবাসী।
    বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ এতে বক্তারা বলেন, আইকন সিটি জোরপূর্বক এলাকার সাধারণ মানুষের জমিতে অবৈধভাবে বালু ভরাট করে জমি হাতিয়ার নিচ্ছে তাতে বাধা দিলে জমি মালিকদের মামলা ও হামলার শিকার হতে হয়। বালু ভরাটের পর নামমাত্র মূল্যে জমি নেয়ার পায়তারা করছে তারা।
    জমি মালিক মিলন মিয়া বলেন, পূর্বাচল ২নং সেক্টরের পাশে আমাদের ফসলি জমিতে আইকন সিটি নামীয় আবাসন প্রতিষ্ঠানের মালিক নুরুল হুদা ও তার সন্ত্রাসীবাহিনী জোর করে বালু দিয়ে ভরাট করেছে। পরে ওই জমি নামমাত্র মূল্যে কিনে কিংবা জালিয়াতি করে আত্মসাৎ করে। এমনকি উল্টো জমির মালিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।
    মানববন্ধনে অংশ নেয়া গৃহবধূ আমেনা আক্তার বলেন, নিজের জমিতে কাজ করতে গেলে বাড়ির পুরুষদের নামে মামলা দিয়ে পুলিশি হয়রানি করে। এতে পুরো গ্রামের লোকজন আতঙ্কে রয়েছি।
    গ্রামের অপর গৃহবধু মাফিয়া আক্তার বলেন, এটা কেমন অত্যাচার। আমরা নিজের জমিতে নিজে কিছু করতে পারি না। মামলা দিয়ে নুরুল হুদার নিয়োগপ্রাপ্ত সন্ত্রাসী কাইল্লা মোজাফ্ফর গংদের দিয়ে হয়রানি করছেন।
    কৃষক সাইফুল ইসলাম সমর বলেন, আইকন সিটি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে জমি দখল করে। এর প্রতিবাদ করলেই মামলা ও হামলা দিয়ে হয়রানি করে। আমরা এর বিচার চাই।
    রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম সায়েদ বলেন, যে কেউ অভিযোগ দিলেই মামলা নেয়া হয় না। অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলেই মামলা রুজু করা হয়। সংশ্লিষ্ট কোম্পানির জবর দখল কিংবা কোন প্রকার অপরাধ করে থাকলে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
    রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, কোন আবাসন কোম্পানির ভেতরে যদি সরকারি জমি থাকে সেগুলো উদ্ধার করার দায়িত্ব আমাদের। তবে ব্যক্তি মালিকানা জমি দখলমুক্ত করার বিষয়ে ভুক্তভোগীর লিখিত অভিযোগ প্রয়োজন। অন্যথায় লিখিত অভিযোগ ছাড়া আমরা কিছু করতে পারি না ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে সহকর্মীর কিলঘুসিতে রঙ মিস্ত্রি নিহত
    Next Article মাধবদীর ভগীরথপুরে সুখায়ুর পক্ষ থেকে ২টি অসহায় পরিবার কে ঘর উপহার
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.