Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেচ্ছায় রক্তদান দোয়া ও মিলাদ মাহফিল

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/০৫/২০২২ আশেপাশের খবর

    রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল (৩০ম্) সোমবার দুপুরে হরিনা নদীরপাড় মোহাম্মাদীয়া আজিজুল উলুম মাদ্রাসার মাঠে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী আহাম্মদের সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক মিলন মোল্লা, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সেলিম মিয়া, রূপগঞ্জ থানা ছাত্রদলে আহবায়ক আজিম সরকার, রূপগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক মজিবর মোল্লা, রমিজউদ্দিন রমু, নুরুল্লাহ মোল্লা, শুক্কুর আলী মোল্লা, মনির হোসেন, বেলায়েত মেম্বার, মাহাবুব রহমান, জসিম উদ্দিন, আবু কাশেম, মিজান, নিজাম মিয়া, শাহারিয়া, আয়নাল, বিল্লাল হোসেন, জামান মিয়া, মাসুদ, হোসেন,, রকিবুল ইসলাম, নাঈম মিয়া, মফিজুল, কাউছার, তুষার, মাসুদ, হিমেল, কামরুল, বাদশা মিয়া, সিরাজুল, সাইফুল, মনু, নূরে আলম, বাচ্চু মিয়া, ফারুক, ইমন, আল আমিন, আগুন, নাজমুল, শরিফ, শাহীন, নুরুল হক, মুসা, আরিফ, আবুলসহ দলীয় নেতৃবৃন্দ।
    এসময় শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারনে বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন, একজন রনাঙ্গনের বীর যোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, উনার দেশ প্রেমের আদর্শে বাংলাদেশ গড়ায় তাঁর অবদান অনন্য। জিয়া এখনো অমর হয়ে আছেন এই দেশের কোটি মানুষের হৃদয়ে। বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সেচ্ছায় রক্তদান কর্মসূচী ও সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত কলহের জেরে স্বামী পরিত্যাক্তার আত্মহত্যা
    Next Article মেহেরপাড়া ইউনিয়নের ২০২২ও ২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.