Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে কিশোরগ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ১২/০৯/২০২২ আশেপাশের খবর

    রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে কিশোরগ্যাংয়ের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর শনিবার ভোরে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১ । তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সুইচগিয়ার, রাম দা, ছুরি, জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।
    গ্রেফতারকৃতরা হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল থানার অমৃতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোঃ মুকিত (১৭), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মথুরাপাড়া বিলপাড় গ্রামের ফিরোজ আলীর ছেলে মোঃ সুজন (১৮), কটিয়াদী থানার পুলেরঘাট বাজার গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোস্তাকিন (১৭), উজানশ্রী গ্রামের নুরুল ইসলামের ছেলে ফাইজুল ইসলাম (১৪), টাঙ্গাইল জেলার মধুপুর থানার কালমেঘা গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে বাবু হাসান (১৫), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার পূর্ব বোরাম গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আবু বকর শুভ (১৫), লালমনিরহাট জেলার আদিতমারী থানার উত্তর তালুক পলাশী গ্রামের আবু জাফরের ছেলে মোঃ করিম (১৬), খানবাড়ী গ্রামের মৃত মোস্তাফিজ খানের ছেলে রাসেল বাবু (১৫), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বান্টি উত্তরপাড়া গ্রামের নাদিম মিয়ার ছেলে শাহেদ মিয়া (১৪), নতুনবান্টি বড় বাড়ির মৃত নাজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৫), রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৩), রহিম ফকিরের ছেলে রোহান ফকির (১৫), গোলাকান্দাইল নতুন বাজার মোল্লা বাড়ির রাজু মোল্লার ছেলে আলিমুল আকিম সিমান্ত নুর (১৩), বলাইখা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে মেজবাহ উদ্দিন (১৫)।
    এ ব্যাপারে র‌্যাব-১১ এর সিপিএসসি আব্দুল্লাহ শেখ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৮।
    রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, দীর্ঘদিন ধরে তারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, মেয়েদের উক্তাক্তসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে । কিশোরগ্যাংয়ের ১৪ সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনরসিংদী জেলা আ,লীগের সম্মেলন সফল করার লক্ষে মাধবদী শহর আ,লীগের মতবিনিময় সভা
    Next Article জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.