Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

    0
    By আড়াইহাজার টাইমস on ১৪/১০/২০২২ আশেপাশের খবর

    রূপগঞ্জ  প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোরব ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামার পাড়া এলাকার খাঁ বাড়িতে। লাকড়ির চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর পর্যাক্রমে গোটা বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়।
    ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক শাহ আলম ও মোকসেদাা বেগম বলেন, শুক্রবার দিন নতুন জামাই বাড়ি থেকে ৩০/৪০ জন মেহমান আসার কথা ছিল। তাই বিভিন্ন ধরনের পিঠা পায়েস বানিয়ে মাটির চুলার উপর লাকড়ি রেখে রাত দেড় টার দিকে সবাই ঘুমাতে যাই। মেয়ে শাহনাজ বেগম ও জামাই সাইফুল ইসলামকে আমাদের ঘরে রেখে আমরা অন্য ঘরে ঘুমাতে যাই। রাত সাড়ে তিন টার দিকে হঠাৎ আগুনের শিখা দেখে মেয়ে ও জামাইকে ডাকাডাকি করি। ওরা অনেক কষ্টে জানালা দিয়ে বের হলেও আমার সব কিছু শেষ হয়ে গেছে।
    মেয়ের জামাই সাইফুল ইসলাম বলেন, কখন যে আগুন লাগল টেরই পেলাম না। আমার একটা এনরয়েড ফোন ৫০ হাজার টাকা মূল্যের একেবারে পুড়ে ছাঁই হয়ে গেছে। কিছু মালামালও ছিল। তাও ছাই হয়ে গেছে।
    মোকসেদা বেগম কান্নজড়িত কন্ঠে আরো বলেন, ছোবা বানানোর কারিগরদের বিল দেয়ার ৯০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ন ছিল খুঁজেই পেলাম না। আমার স্বপ্ন আমার সংসার চোখের সামনে পুড়ে ছাঁই হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম। টিবি, ফ্রিজ , খাট, সোফাসহ ১ লক্ষ টাকার ছোবা বানানোর একটি সুতার গাইড পুড়ে ছাঁই হয়ে গেছে। ২ ড্রাম চাউল, ৩ টা মোবাইল, ১৫ টি মুরগী ছিল, তাও পুড়ে অঙ্গার হয়ে গেছে। আসলে মালসামানা বাড়িঘর তো পুড়ে নাই পুড়েছে আমার কপাল, আমার সংসার। আমি নিঃস্ব হয়ে গেলাম।
    পার্শ্ববর্তী বাড়ীর আক্তার হোসেন ফকির, আনোয়ার হোসেন খাঁ, মফিজুল খাঁ বলেন, রাত সাড়ে ৩ টার দিকে চিল্লাচিল্লি শুনে এসে দেখি চুলার উপর রাখা লাকড়ি থেকে আগুন লেগে গ্যাস সিলিন্ডারের পাইপ পুড়ে গ্যাস বেড়–চ্ছে আর আগুনের শিখা দাউ দাউ করে বৃদ্ধি পাচ্ছে। আকতার হোসেন ফকির বলেন, মাইকে ঘোষণা দিয়ে সবাই মিলে আগুন নিবাতে সক্ষম হলেও ততক্ষনে সব শেষ।
    রূপগঞ্জের ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে এব্যাপারে তারা কিছু জানেন না বলে জানান। কেউ তাদের অগ্নিকান্ডের বিষয়ে জানায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআজমেরী ওসমান বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু পরিদর্শনে এলে ফারুক হোসেনের ফুলেল শুভেচ্ছা
    Next Article নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক এস এম বিজয়ের নেতৃত্বে নবীগঞ্জ ঘাটে পরিচ্ছন্ন অভিযান
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.