Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রাজধানীর পল্লবীতে স্বামীর হাতে’ আওয়ামী লীগ নেত্রী খুন,স্বামী আটক

    0
    By আড়াইহাজার টাইমস on ২৪/০৪/২০২১ সারাদেশ

    আড়াইহাজার টাইমস.কম অনলাইন নিউজ ডেস্ক:পারিবারিক কলহের জেরে রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকায় এক আওয়ামী লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত নারী উমামা বেগম কনক (৪২) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য।
    শুক্রবার রাতে উমামাকে নিজের বাসায় বটি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    উলামার পারিবারিক সুত্রে জানা যায় , পল্লবীর ডিওএইচএসের এভিনিউ-৪ এর ১১ নম্বর রোডে একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন ওমর। তিনি দীর্ঘদিন জাপানে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে আসেন । তাদের দুই সন্তান বড় মেয়ে ফাহিমা ‘ও’ লেভেল এবং ছেলে ওয়াসিফ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

    পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ওমর রান্না ঘর থেকে বটি নিয়ে উমামাকে কোপানো শুরু করেন। রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যান তিনি। এরপর ডিওএইচএস কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাকে নেওয়া হয় ঢামেক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, জাপান প্রবাসী ওমর পাঁচ বছর আগে দেশে এসে ব্যবসা শুরু করেন। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন তিনি। ফ্ল্যাট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুক্রবার রাতে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন।

    তিনি বলেন, উমামার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এরপর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটানায় হত্যা মামলা এবং স্ত্রীকে হত্যার অভিযোগে ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।

    এদিকে উমামার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার এক শোকবার্তায় তিনি উমামার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleতারাবির নামাজে যাওয়ার পথে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম,বাড়িঘরে হামলা ভাংচুড়
    Next Article পাকিস্তানের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের পথে
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    পুর্বশত্রুতার জেরে নর্থ সাউথ গ্রুপের প্রকল্প পরিচালকের উপর সন্ত্রাসী হামলা

    ২৬/০৯/২০২২

    বন্দরে পরকীয়ার জেরে স্ত্রী পুত্রকে যখম

    ০৯/০৯/২০২২

    মাতৃ সেবা জেনারেল হাসপাতালের স্টাফদের উপর সন্ত্রাসী হামলা

    ৩০/০৭/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.