Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মামনীয় প্রধান মন্ত্রী কে কটুক্তি করার প্রতিবাদে মাধবদী তে মানববন্ধন

    0
    By আড়াইহাজার টাইমস on ৩০/০৬/২০২২ আশেপাশের খবর

    মাধবদী (নরসিদী) সংবাদদাতা: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফেসবুক পোস্টের কমেন্টসে কটুক্তি করায় মাধবদীর বিরামপুরে অবস্থিত ওয়েস্টার্ন স্কুলের প্রতিষ্ঠাতা মালেক মোল্লা (৫০)কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দেয়ার দাবিতে আজ ২৯ জুন বুধাবার সকাল পৌনে ১১ টায় মাধবদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এক বিশাল মানববন্ধন করেন মাধবদী পৌরসভার প্রধান ফটকের সামনে। মানব বন্ধনটি মাধবদী পৌর শহরের পোস্টঅফিস মোড় হতে শুরু করে মাধবদী হাইস্কুল হয়ে পৌরসভা মোড় পর্যন্ত দির্ঘ হয়।

    এর আগে গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন নিয়ে এনটিভিতে একটি ভাষন দেন সেই ভাষনটি এনটিভি ফেসবুক পেজে প্রকাশ করলে তাতে পরদিন ২৩ জুন সকাল সোয়া ১১টায় এনটিভির সেই ফেসবুক পেজের কমেন্টস বক্সে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটুক্তি করে মন্তব্য করেন মাধবদীর ওয়েস্টার্ন স্কুলের প্রতিষ্ঠাতা মালেক মোল্লা। মাধবদী ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেপাল চন্দ্র সূত্রধর কটুক্তিকারী মালেক মোল্লার স্কুলের সামনে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদ করলে তাকেও প্রাণ নাশের হুমকি দেন। এ অবস্থায় সেপাল চন্দ্র নিজের প্রাণের নিরাপত্তার জন্য মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
    উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বাকির হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খবির তালুকদার, সাধারণ সম্পাদক সেপাল চন্দ্র সূত্র ধর।
    এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না আওয়ামী লীগ।
    এ সময় তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শ্লোগানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী মালেক মোল্লার দৃস্টান্ত মুলক শাস্তী দাবী করেন। এ মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন মাধবদী পৌর কাউন্সিলর সহ তৃতীয় শ্রেণির কর্মচারী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleফতুল্লায় ভূমি দস্যু সন্ত্রাসী বশির দাদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, এতিমখানা ও মাদ্রাসার সম্পত্তি জবরদখল চেষ্টার অভিযোগ
    Next Article আড়াইহাজারে গ্যরেজ থেকে ইজিবাইক চুরি
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.